কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজার এডিপি-ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর সহযোগীতায় পি.এম.খালী উচ্চ বিদ্যালয় স্টুডেন্ট ব্রিগেড টীম এর আয়োজনে দুর্যোগ মোকাবেলা ও ঝুঁকিহ্রাসে স্কুল পর্যায়ে কুইজ প্রতিযোগিতা রোরবার সকালে অনুষ্ঠিত হয়েছে।
কক্সবাজার পি.এম.খালী ইউনিয়নের পি.এম.খালী উচ্চ বিদ্যালয়ের ৭ম থেকে ১০ম শ্রেণীর ছাত্র-ছাত্রীরা এমসিকিউ পদ্ধতিতে এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় অংশগ্রহনকারী বিজয়ী ছাত্র-ছাত্রীদের মাঝেপুরস্কার বিতরনকরেন স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি আবদুল কাদের, সহকারী প্রধান শিক্ষক মাহাবুব উল্লাহ, সিনিয়র সহকারী শিক্ষক খালেদা ইয়ছিমিন ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর ডিজাষ্টার ম্যানেজমেন্ট কর্মকর্তা আবদুল হামিদ।
দিন ব্যাপী কর্মশালা অনুষ্ঠিতঃ
এদিকে দুর্যোগ মোকাবেলা ও ঝুঁকিহ্রাস বিষয়ক মাঠ পর্যায়েকর্মী ও সহায়তারীদের নিয়ে দিন ব্যাপী কর্মশালা সম্প্রতি ওয়ার্ল্ড ভিশন কক্সবাজার এডিপি কার্যালয়ে অনুষ্ঠিত হয় বলে ঘূর্নিঝড় প্রস্তুতি কর্মসূচী (সিপিপি) সহকারী পরিচালক হাফিজ আহমেদসংবাদ মাধ্যম কে জানিয়েছেন। কর্মশলায় ওয়ার্ল্ড ভিশন এডিপি’র ম্যানেজার-রোনাল্ড প্রবীর চিসিক, রিজিওনাল স্পেশালিস্ট ডিজাষ্টার ম্যানেজমেন্ট এর আসাদুজ্জমান অতিথি থেকে কর্মশালায় বক্তব্য রাখেন ।
এতে দূর্ভোগ লাঘবে কার্যকরী ব্যবস্থাপনা ও কৌশলগত পদক্ষেপ সমূহ কি হবে তার প্রস্তুতি হিসাবেই দ্রুত সতর্ক সংকেত জনগন কে জানানো, ইউনিয়ন পর্যায়ে দুর্যোগ ব্যবস্থাপন কমিটি, সিবিও পর্যায়ে দুর্যোগ কর্ম পরিকল্পনা তৈরীতে সহায়তা প্রদান এবং শিশু- পরিবার, সমাজ ও এলাকা ভিত্তিক দুর্যোগের ঝুকি সম্পর্কিত সচেতনতা বৃদ্ধি করনে বাস্তবসম্মত কার্যক্রম গ্রহনে শিশুদের অংশগ্রহণ নিশ্চিত করণের বিভিন্ন দিকনিয়ে আলোচনা করা হয়।
