চুয়েটে ২০১৫-১৬ শিক্ষাবর্ষের ক্লাস শুরু ২৫ ফেব্রুয়ারি

0

শিক্ষাঙ্গণ, চট্রগ্রাম : চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) ২০১৫-১৬ শিক্ষাবর্ষের ওরিয়েন্টেশন ও ক্লাস শুরু হবে বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) থেকে।

সোমবার (২৫ জানুয়ারি) চুয়েটের জনসংযোগ দফতরের সহকারী পরিচালক ফজলুর রহমান স্বাক্ষরিত সংবাদ মাধ্যমকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, চুয়েটের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের লেভেল-১ স্নাতক কোর্সে ভর্তি নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ও ক্লাস শুরু হবে আগামী ২৫ ফেব্রুয়ারি।

রোববার (২৪ জানুয়ারি) চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ডীন, বিভাগীয় প্রধান ও প্রভোস্টদের এক আলোচনা সভায় এ সিদ্ধান্ত হয়।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.