ক্ষুব্ধ হয়ে শুটিং ছাড়লেন মাহি

0

বিনোদন : প্রোডাকশনের লোকজনের ব্যবহারে ক্ষুব্ধ হয়ে সিনেমার শুটিং সেট ছাড়লেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। গতকাল ২৬ জানুয়ারি ঢাকা অ্যাটাক সিনেমার শুটিং সেটে এ ঘটনা ঘটেছে। মাহির অভিযোগ- শুটিংয়ের আয়োজনটা ঠিক ছিল না। প্রোডাকশনের লোকজনও তার সঙ্গে বাজে ব্যবহার করেছে বলেই কাউকে না বলে চলে আসেন তিনি।

এ প্রসঙ্গে মাহি বলেন, ‘শুটিং স্পটে মেকআপ রুম ঠিক নেই, বসার জায়গাও নেই। এসব দেখে আমার মেজাজ খারাপ হয় তাই কাউকে না বলে চলে আসছি।’

গতকাল ২৬ জানুয়ারি, গুলশানে সকাল থেকেই শুরু হয় দীপঙ্কর দীপন পরিচালিত ঢাকা অ্যাটাক সিনেমার শুটিং। এতে অংশ নেন আরিফিন শুভ ও মাহিয়া মাহি।

এ প্রসঙ্গে পরিচালক দীপঙ্কর দীপন বলেন, ‘লেডিস পার্কের নিরাপত্তার দায়িত্বে থাকা লোকজনের সঙ্গে মাহি ও তার মায়ের কথা-কাটাকাটির কারণে এ ঘটনা ঘটেছে। আমরা তখন পাশেই আরেকটি দৃশ্যের শুটিং নিয়ে ব্যস্ত ছিলাম। ততক্ষণে তো ব্যাপারটি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। পুরো ব্যাপারটি খুবই দুঃখজনক। খুব শিগগির ‘ঢাকা অ্যাটাক’ সিনেমার শুটিং শুরু হবে।’

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.