রাব্বির মামলা গ্রহণের নির্দেশ আপিল বিভাগের

0

সিটিনিউজবিডি : পুলিশি নির্যাতনের শিকার বাংলাদেশ ব্যাংক কর্মকর্তা গোলাম রাব্বি নতুন করে সংশ্লিষ্ট থানায় অথবা চিফ মেট্রোপলিটন আদালতকে মামলা করলে তা গ্রহণের নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ।

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহার নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্জ বৃহস্পতিবার এ আদেশ দেন।
এ সময় আদালতে রাব্বির পক্ষে ছিলেন ব্যারিস্টার মাহাবুব উদ্দিন খোকন ও রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহাবুবে আলম।
এর আগে মঙ্গলবার এসআই মাসুদ শিকদারের বিরুদ্ধে মামলা করার জন্য মোহাম্মদপুর থানায় যান রাব্বি। আদালতের আদেশ থানায় পৌঁছালেই মামলা নেওয়া হবে বলে তাকে থানা থেকে জানানো হলে তিনি ফিরে আসেন।

মোহাম্মদপুর থানার আসাদগেট এলাকায় ৯ জানুয়ারি রাতে রাব্বির ওপর নির্যাতন চালায় পুলিশ। এরপর পাঁচ লাখ টাকা চাঁদা চেয়ে তাকে ক্রসফায়ারে হত্যার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।

ঘটনার পরদিন রাব্বি থানায় একটি অভিযোগ দিলে এসআই মাসুদকে প্রত্যাহার করা হয় এবং ওই জোনের সহকারী পুলিশ কমিশনার হাফিজ আল ফারুক এ অভিযোগের তদন্ত শুরু করেন। তদন্তে ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়ায় এসআই মাসুদকে সাময়িক বরখাস্ত করা হয়। ঘটনার সুষ্ঠু তদন্তে পরবর্তী সময়ে পুলিশ সদর দফতরের একটি উচ্চ পর্যায়ের কমিটিও গঠন করা হয়।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.