‘পুলিশের উদ্দেশ্য হবে দুষ্টের দমন ও শিষ্টের পালন’

0

সিটিনিউজবিডি : রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, ‘পুলিশকে জনগণের বন্ধু হয়ে কাজ করতে হবে। পুলিশের উদ্দেশ্য হবে দুষ্টের দমন ও শিষ্টের পালন।’

তিনি বলেন, ‘জনগণ যাতে পুলিশকে তাদের যেকোনো প্রয়োজনে প্রথমেই আস্থায় নিতে পারে তা নিশ্চিত করতে হবে।’

বৃহস্পতিবার দুপুরে বঙ্গভবনের দরবার হলে ‘পুলিশ সপ্তাহ ২০১৬’ উপলক্ষে এক অনুষ্ঠানে তিনি পুলিশের প্রতি এ আহ্বান জানান।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেন, ‘জনগণের টাকায় আমাদের এ রাষ্ট্র চলে এবং এই টাকায় আপনাদের বেতন-ভাতা প্রদান করা হয়। তাই অহেতুক কাউকে হয়রানি করা যাবে না। তারা যেন সকল সময় পুলিশকে আস্থার চোখে দেখে তা নিশ্চিত করতে হবে।’

তিনি বলেন, ‘পুলিশের দায়িত্ব জনগণের জান মাল রক্ষা করা। কাউকে হয়রানি করা না। তাই পুলিশ বাহিনীর সকলকে সতর্ক থাকতে হবে যেন তাদের দ্বারা কেউ হয়রানির শিকার না হন।’

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, স্বরাষ্ট্রসচিব মোজাম্মেল হক খান, পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক প্রমুখ।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.