রাউজানে বসতঘরে আগুন

0

নিজস্ব প্রতিবেদক : রাউজান পৌরসভার ৯নং ওয়ার্ডের আলীরখিল এলাকায় অগ্নিকাণ্ডে একটি সেমিপাকা বসতঘর পুড়ে গেছে। বৃহস্পতিবার ভোর সাড়ে চারটার দিকে এ ঘটনা ঘটে।

আগুনে প্রায় তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ফায়ার সার্ভিস কর্মকর্তারা।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের আগ্রাবাদ স্টেশন অফিসার মো. হুমায়ুন কবির জানান, ভোর সাড়ে চারটার দিকে বৈদ্যুতিক গোলযোগ থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুনে একজন মালিকের একটি সেমিপাকা বসতঘর পুড়ে গেছে।

ফায়ার সার্ভিসের রাউজান স্টেশনের একটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে প্রায় পৌনে দুইঘণ্টা চেষ্টা চালিয়ে সকাল সোয়া ছয়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.