৩বার রিয়ালের প্রস্তাব পেয়েছিল মেসি

0

খেলাধুলা: দুই স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের মাঠের দ্বৈরথ বিশ্ব ফুটবলকেই ভিন্ন মাত্রা দিয়েছে। আর দুই ক্লাবের দুই সেনাপতি হলেন লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো। কিন্তু বার্সেলোনার ঘর শূন্য করে তিনবার রিয়াল মাদ্রিদ মেসিকে নিজেদের শিবিরে বাগিয়ে নিতে চেয়েছিল! এমনটিই দাবি স্পেনের গণমাধ্যমের।

২০১১ সালে প্রথমবার মেসিকে প্রস্তাব দিয়েছিল রিয়াল। পরে ২০১৩ ও ২০১৫ সালে আরও দুইবার মেসি রিয়ালের প্রস্তাব পেয়েছিলেন। কিন্তু রিয়ালকে হতাশ করে প্রতিবারই তিনি ‘না’ বলে দিয়েছেন। বার্সেলোনা ত্যাগ করার কোনো ইচ্ছে নেই জানিয়েই রিয়ালের প্রস্তাব গ্রহণ থেকে নিজেকে বিরত রেখেছিলেন এ আর্জেন্টাইন তারকা।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.