চট্রগ্রাম : সাম্প্রদায়িক উস্কানির মাধ্যমে সরকারকে বেকায়দায় ফেলতে সাতকানিয়া ও লোহাগাড়ার ১৯টি মসজিদে পরিকল্পিতভাবে জামায়াত শিবিরের কর্মীরা কোরআন শরীফ ছিঁড়ে ফেলেছিল বলে জানিয়েছেন চট্টগ্রামের পুলিশ সুপার হাফিজ আকতার।
বৃহস্পতিবার দুপুরে ষোলশহরে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
পরিকল্পিতভাবে জামায়াত-শিবির কোরআন ছিঁড়ে ফেলেছিলহাফিজ আকতার আরও জানান, গত ৯ জানুয়ারি জামায়াত শিবিরের ৪০ সদস্যের দল এ হামলার পরিকল্পনা করে। পরে বিভিন্ন সময় জামায়াত শিবিরের ২ জন করে সদস্য সাতকানিয়া ও লোহাগাড়ার বিভিন্ন মসজিদে ঢুকে কোরআন শরীফ ছিঁড়ে ফেলে।
এ ঘটনায় গত ২৩ জানুয়ারি বিশেষ ক্ষমতা আইনে মামলা করে পুলিশ। পরে অভিযান চালিয়ে ৪ জনকে গ্রেফতার করা হয়। এদের মধ্যে ২ জন গতকাল সন্ধ্যায় আদালতে স্বীকারোক্তি মূলক জবানবন্দি দিয়েছে বলে জানিয়েছে পুলিশ।
