সিটিজি ক্রাইম নিউজ পত্রিকার নতুন অফিস উদ্ভোধন

0

নিজস্ব প্রতিবেদক: আজ ২৮ শে জানুয়ারি রোজ বৃহস্পতিবার বৃহত্তম চট্টগ্রামের বহুল আলোচিত পত্রিকা সিটিজি ক্রাইম নিউজ সাপ্তাহিক ও ডেইলি অনলাইন এর নতুন অফিস জাকঁঝমক ভাবে উদ্ভোধন সম্পন্ন। দৈনিক মানবজমিন পত্রিকার সিনিয়র সাংবাদিক জাহেদ মনজু এর উপস্থাপনায় সিটিজি ক্রাইম নিউজ এর সম্পাদক নুরুল আফসার আনসারির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন পাঁচলাইশ ৩ নং আসনের কাউন্সিলর কফিল উদ্দিন।

বিশেষ অতিথি ছিলেন দৈনিক আজাদী পত্রিকার সিনিয়র সাংবাদিক শুকলাল দাস, সিটিজি ক্রাইম নিউজ এর প্রকাশক আজগর আলী মানিক, চট্টগ্রাম রিপোটার্স ইউনিটি এর প্রতিষ্ঠাতা সভাপতি কিরণ শর্মা, চট্টগ্রাম রিপোটার্স ইউনিটির প্রকাশনা সম্পাদক মোঃ নুরুল কবির, বাংলাদেশ নাগরিক অধিকার ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন যাদব চন্দ্র শীল, দৈনিক কর্ণফুলি পত্রিকার সিনিয়র সাংবাদিক কামরুল হুদা, এডভোকেট মাসুদুল আলম বাবলু, দৈনিক সাঙ্গু পত্রিকার সাংবাদিক নজরুল ইসলাম, প্রিয় চট্টগ্রাম পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক মফিজুল ইসলাম।

অনুষ্ঠানের শুরুতে খতমে কুরআন পাঠ করা হয় এবং দুপুর ১২ টার দিকে প্রধান অতিথির উপস্থিতিতে ফিতা কেটে সিটিজি ক্রাইম নিউজ সাপ্তাহিক ও ডেইলি অনলাইন পত্রিকা এর নতুন অফিস উদ্ভোধন করা হয়।

সিটিজি ক্রাইম নিউজ এর সম্পাদক নুরুল আফসার আনসারি বলেন, সিটিজি ক্রাইম নিউজ পত্রিকার অগ্রযাত্রায় সকলের সহযোগিতা কামনা করি যাতে এই পত্রিকায় সমাজের বিভিন্ন দুর্ভোগ, দুর্নীতির তথ্য জনগনের সামনে তুলে ধরে সমাজ তথা গোটা দেশকে কলুষিত মুক্ত করতে পারি। তিনি সবাইকে বস্তুনিষ্ট সংবাদ পরিবেশনের পরামর্শ দেন এবং পত্রিকার উন্নতির জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কাউন্সিলর কফিল উদ্দিন বলেন, লেখনির মাধ্যমেই জাতির উন্নয়ন সম্ভব। সাংবাদিক ভাইরা চাইলে সবকিছুই পারে। সাংবাদিকরা চাইলে জাতিকে সামনের দিকে নিতে পারে। সাংবাদিকরা আছে বলেই আমরা জনগণের উপযুক্ত সেবা করতে পাচ্ছি। আশাকরি সিটিজি ক্রাইম নিউজ সত্য ও বস্তুনিষ্ট সংবাদ প্রচারের মাধ্যমে সামনের দিকে এগিয়ে যাবে।

উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সিটিজি ক্রাইম নিউজ সাপ্তাহিক ও ডেইলি অনলাইন পত্রিকার সাংবাদিক বোরহান উদ্দিন, কামাল হোসেন, বাবুল হোসেন বাবলা, জাহাঙ্গীর আলম, আবছার রশিদ আইয়ুব, শেখ আবদুল্লাহ, মোঃ জাহাঙ্গীর আলম, মোস্তফা করিম কাইছার, সমীরণ পাল, মাহমুদ আল আজাদ, শায়েক হোসেন, আফসানা তুহিন বৃষ্টি, রাশেদ চৌধুরী, রাশেদুল ইসলাম, ববি বড়–য়া, রুপসী রাণী রুপা, জুলেখা নিশাত জুলফা, মোঃ ইমাম হোসেন চৌধুরী, ইমরান মাহমুদ রনি, সফিউল আজম, মোঃ ওসমান, মহিউদ্দিন লোকমান আনচারী।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.