চবি প্রতিনিধি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৪র্থ সমাবর্তন উপলক্ষে ৩১ জানুয়ারি বিশ্ববিদ্যালয় শাটল ট্রেনসমূহ নিন্মলিখিত সময়সূচি অনুযায়ী চলাচল করবে।
ট্রেনগুলো চট্টগ্রাম রেল স্টেশন থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস অভিমুখে ছাড়বে- সকাল ৭.০০ মি., সকাল ৭.৩০ মি., সকাল ৮.৩০ মি., সকাল ৯.৩০ মি., সকাল ১০.৩০ মি., বিকেল ২.১০ মি. এবং রাত ৮.৩০ মি.।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে চট্টগ্রাম রেল স্টেশন অভিমুখে ছাড়বে- সকাল ৮.২০ মি., সকাল ৮.৫০ মি., সকাল ১০.০০ মি., বিকেল ৫.০০ মি., সন্ধ্যা ৬.০০ মি., সন্ধ্যা ৭.০০ মি. এবং রাত ৯.৩০ মি.।
