কক্সবাজারে আ.লীগের জেলা সম্মেলন কাল

0

জামাল জাহেদ কক্সবাজারঃ দীর্ঘ ১২বছরের অপেক্ষার প্রহর শেষের পথে জেলা আঃলীগের নাটকীয় কমিটির সম্মেলনের দিনক্ষণ।৬বার কক্সবাজার জেলা আওয়ামীলীগের সম্মেলনের তারিখ পরির্বতন হওয়ার পর অবশেষে ১৩ বছর পর কাল অনুষ্ঠিত হতে যাচ্ছে সম্মেলন । আর এ নিয়ে নেতাকর্মীরা মেতেছে উচ্ছাসে। পুরো শহর ছেয়ে গেছে প্রার্থীদের রঙ্গিন পোষ্টারে। কেন্দ্রীয় নেতাদের আগমন উপলক্ষে সাটানো হয়েছে তোরণ। ডিজিটাল ব্যানার আর নানা প্রতিশ্রুতি ফুলঝুড়ির ফেস্টুন স্থান করে নিয়েছে শহরের রাজপথে ও আশেপাশে।

২০ টিরও অধিক তোরণ, শত শত ব্যানার, হাজারো ফেস্টুন ও লক্ষ পোস্টার দিয়ে সাজানো হয়েছে কক্সবাজার শহরকে।সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ৩১ তারিখের সম্মেলন ও কাউন্সিলে উপস্থিত থাকবেন কেন্দ্রের অর্ধ ডজন নেতা। যাদের মধ্যে থাকবেন, আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফ, প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবুল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক বীর বাহাদুর সহ অন্যান্য নেতা।

এদিকে, ইতিমধ্যে সম্মেলনকে ঘীরে সভাপতি প্রার্থী হিসেবে মাঠে নেমেছেন ৭ জন। এরা হলেন জেলার সহ সভাপতি ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মোহাম্মদ আলী, সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম চৌধুরী, বর্তমান ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট একে আহমদ হোসেন, বর্তমান সাধারণ সম্পাদক সালাউদ্দিন আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট সিরাজুল মোস্তফা এবং চকরিয়া উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সদস্য জাফর আলম ও জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি কানিজ ফাতেমা মোস্তাক। সাধারণ সম্পাদক প্রার্থী হিসেবে রয়েছেন ৭ জন। এরা হলেন, কক্সবাজার পৌর আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান, জেলা কমিটির সদস্য রাশেদুল ইসলাম, জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মার্শেদুল হক রাশেদ, শহর আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক এডভোকেট ফখরুল ইসলাম গুন্দু, সাবেক পৌর চেয়ারম্যান নুরুল আবছার, জেলা কৃষক লীগের সভাপতি রেজাউল করিম, রামু উপজেলার পরিষদের সাবেক চেয়ারম্যান সোহেল সরওয়ার কাজল।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.