খেলাধুলা : ক্রিস্তিয়ানো রোনালদোর দারুণ হ্যাটট্রিকে জয়ের পথে ফিরেছে রিয়াল মাদ্রিদ। ঘরের মাঠে দুর্দান্ত ফর্মে থাকা দলটি এবার এসপানিওলকে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছে।
এসপানিওলের বিপক্ষে মাঠে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ছিল রিয়াল মাদ্রিদ। প্রথম ১৬ মিনিটেই তিনটি গোল করে রিয়াল। রদ্রিগেজের দেয় বলে গোল করেন করিম বেনজেমা।
এরপর গোল করেন রোনালদো, রদ্রিগেজ। বিরতির ঠিক আগে ব্যবধান কমানোর সহজ সুযোগ পেয়েছিলেন স্প্যানিশ মিডফিল্ডার সালভা সেভিয়া, কিন্তু গোলরক্ষককে একা পেয়েও ব্যর্থ হন।
তারই প্রতি আক্রমণে মাঝ মাঠ থেকে লম্বা পাস পেয়ে জোরালো গোল করেন রোনালদো।
দ্বিতীয়ার্ধেও অধিকাংশ সময় বল দখলে রাখার পাশাপাশি প্রতিপক্ষের রক্ষণভাগে চাপ তৈরি করে রাখে রিয়াল। তবে ব্যবধান বাড়াতে পারছিল না। অবশেষে ৮২তম মিনিটে কাছ থেকে হেডে হ্যাটট্রিক পূরণ করেন ক্রিশ্চিয়ানো রোনালদো।
বিশাল ব্যবধানের এই জয়ের পর ২২ ম্যাচে রিয়ালের পয়ৈন্ট ৪৭।এক পয়েন্ট বেশি নিয়ে দ্বিতীয় স্থানে আতলেতিকো মাদ্রিদ। শীর্ষে থাকা বার্সেলোনার পয়েন্ট ৫১। এক ম্যাচ কম খেলেছে লুইস এনরিকের দল।
