চট্টগ্রাম: নগরীর চান্দগাঁও থেকে বাঁশখালীর আবদুস সামাদ প্রকাশ ইঁদুরয্যা ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে বাঁশখালী থানা পুলিশ রোববার দিবাগত রাত ১২টার দিকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার জানান, আবদুস সামাদের বিরুদ্ধে চারটি ডাকাতি মামলা রয়েছে। তার বাড়ি রাইছটা এলাকায়।
তিনি জানান, উপকূলীয় এলাকায় ডাকাতি করে ডাকাতরা বিভিন্ন দ্বীপ ও নগরীর বিভিন্ন এলাকায় আত্মগোপন করে থাকে। আবদুস সামাদও চান্দগাঁও এলাকায় আত্মগোপনে ছিল। তার অবস্থান নিশ্চিত হয়ে আমরা অভিযান পরিচালনা করি।
সোমবার সকালে ডাকাত আবদুস সামাদকে আদালতে চালান দেওয়া হয়েছে বলে জানান ওসি।
