জঙ্গী-বোমাবাজদের ইসলাম সমর্থন করে না

0

শহিদুল ইসলাম, উখিয়া (কক্সবাজার): উখিয়ায় ২ দিন ব্যাপী ইসলামী মহা সম্মেলনে বক্তারা বলেছেন, অশান্তির এ পৃথিবীতে শান্তি আনয়নের একমাত্র মাধ্যম আল্লাহর কোরআনে কারিম এবং নবী করিম (সঃ) এর উত্তম চরিত্র ও সন্নতকে অনুস্বরণ এবং অনকরণের মাধ্যমে নিহীত রয়েছে। এ ইসলাম মানতে হলে ৪ মাযহাবের অনুস্বরণ ও অনুকরণ করতে হবে এটাই ইসলাম।

যারা মাযহাব না মেনে বিভিন্ন নামে ইসলামকে প্রচার করার চেষ্টা করে তারা প্রকৃত পক্ষে নবী প্রেমিক নয়। বরং যারা জিহাদের নামে জঙ্গী ও বোমাবাজিতে লিপ্ত রয়েছে তারা প্রকৃত মুমিন নয়। তারাই আসলে ইসলামের শত্র“।

গতকাল রবিবার বেলা ২ টা হতে উখিয়া সরকারী মডেল প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত মহা সম্মেলন বাস্তবায়ন কমিটির সাধারণ সম্পাদক চাকবৈঠা তাহফিজুল কোরআন ও নুরানী একাডেমির প্রধান শিক্ষক মসজিদের খতিব হাফেজ মাওলানা মোহাম্মদ আনোয়ার হোসাইনের সঞ্চালনায় প্রথম দিনের সভাপতিত্ব করেন, উখিয়া কেন্দ্রীয় জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা হাফেজ আনোয়ার হোসাইন।

বক্তাদের মধ্যে রয়েছেন আল জামেয়া-আল ইসলামীয়া পটিয়ার পরিচালক মুফতি আব্দুল হালিম বোখারী, আল্লামা খোরশেদ আলম কাসেমী-(ঢাকা),মুফতি আব্দুল হামিদ-(কুষ্টিয়া), সোস্যাল ইসলামী ব্যাংক শরীয়া কাউন্সিলের সদস্যমাওলানা ওবায়দল্লাহ হামযাহ, চট্রগ্রাম ওমর গণি এম, ই, এস বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যাপক ড.আ.ফ.ম. খালেদ হোসেন, মুফতি মোরশেদুল আলম প্রমুখ। পালং ইসলামী ছাত্র সংস্থা ও সম্মেলন বাস্তবায়ন কমিটির নেতৃবৃন্দরা অভিলম্বে উখিয়ার চাকবৈঠা এলাকার বিতর্কিত দারুল হেকমা মাদ্রাসার অনৈসলামিক কার্যক্রম বন্ধের দাবী জানান।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.