মেয়র নাছিরের সাথে জাইকা প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ

0

চট্রগ্রাম : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেযর আ জ ম নাছির উদ্দীনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাপান ইন্টারন্যাশনাল কো অপারেশন (জাইকা) সিনিয়র রিপ্রেজেন্টেটিভ মিস্টার হিতোচি আরা ।

রোববার(৩১ জানুয়ারী) দুপুরে, জাইকা’র ’র সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনের সাথে তাঁর দপ্তরে সৌজন্য সাক্ষাৎকরেন হিতোচি আরা।

সাক্ষাতকালে সিটি মেয়র বলেন, জাপান বাংলাদেশের উন্নয়নের সহযোগী ও অকৃত্রিম বন্ধু রাষ্ট্র। জাপান বাংলাদেশের উন্নয়নে ব্যাপক ভূমিকা রেখে যাচ্ছে, যা প্রশংসনীয়। সিটি গর্ভনেন্স প্রকল্পের আওতায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনে জাইকা’র সহযোগিতার জন্য মেয়র জাইকা’র প্রতিনিধিকে ধন্যবাদ জানান।

জাইকার প্রতিনিধি মিস্টার হিতোচি আরা চট্টগ্রাম নগরীর উন্নয়নে তাদের সহযোগিতা অব্যাহত রাখার ইচ্ছা ব্যক্ত করেন।
উল্লেখ্য যে, সিটি গর্ভনেন্স এর আওতায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনে অবকাঠামো ও যোগাযোগ উন্নয়নে জাপান ইন্টারন্যাশনাল কো অপারেশন এজেন্সি (জাইকা)’র অর্থায়নে ২০১৫-২০১৬ অর্থ বছরে প্রায় ১৮৭ কোটি টাকার কাজ চলমান।

বৈঠকে সিটি করপোরেশনের সচিব রশিদ আহমদ, তত্বাবধায়ক প্রকৌশলী রফিকুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী মনিরুল হুদা সহ সংশ্লিষ্ট প্রকৌশলীবৃন্দ উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.