চুয়াডাঙ্গায় স্কুলশিক্ষকসহ দু’জনকে হত্যা

0

সিটিনিউজবিডি : চুয়াডাঙ্গায় অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষকসহ দু’জনকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। শহরের ফার্মাপাড়ায় মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- স্কুলশিক্ষক আবু বক্কর (৮০) ও হকপাড়া এলাকার মৃত আক্কাস আলীর ছেলে হান্নান (৪০)।

আবু বক্করের পরিবারের সদস্যরা জানান, আবু বক্কর দীর্ঘদিন ধরে পেটের পীড়ায় ভুগছিলেন। যন্ত্রণা সইতে না পেরে বটি দিয়ে নিজের গলাকেটে আত্মহত্যা করেন তিনি। তবে প্রতিবেশীরা জানায়, আবু বক্করকে দুর্বৃত্তরা গলা কেটে হত্যা করেছে। তার পরিবারের লোকেরা ভয়ে মিথ্যা বলছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, মঙ্গলবার রাতে দুর্বত্তরা ভাঙ্গারি ব্যবসায়ী হান্নানকে নিজ বাড়ি থেকে কৌশলে ডেকে নেয়। এরপর শহরের আরামপাড়া জরুরি বিদ্যুৎ বিভাগের আবাসনের ভেতর নিয়ে পিটিয়ে মুমূর্ষু অবস্থায় ফেলে রেখে যায়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে হান্নান মারা যান। মাদকের টাকা ভাগ বাটোয়ারা নিয়ে হান্নান খুন হয়েছেন বলে প্রাথকিভাবে জানা গেছে। হত্যাকারীদের শনাক্ত করতে পুলিশ অনুসন্ধান শুরু করেছে।

এদিকে শিক্ষক মারা যাওয়ার ঘটনাটি তিনি শুনেছেন। তবে এ ব্যাপারে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। লাশ ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.