কাদের সিদ্দিকীর বৈধতার রায় আজ

0

ঢাকা অফিস : টাঙ্গাইল-৪ আসনে উপ-নির্বাচনে বঙ্গবীর কাদের সিদ্দিকী নির্বাচনে অংশ নিতে পারবেন কিনা সেটি জানা যাবে আজ বৃহস্পতিবার। বিচারপতি আশফাকুল কামাল এবং জাফর আহমেদ এর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ এই রায় দেবেন।

বিষয়টি জানিয়েছে কাদের সিদ্দিকীর আইনজীবী ব্যরিস্টার রাগিব রৌফ চৌধুরী।

প্রসঙ্গত, হজ ও তাবলীগ জামাত নিয়ে বিতর্কিত মন্তব্য করে ‘রোষে’ পড়েন সাবেক বস্ত্রমন্ত্রী লতিফ সিদ্দিকী। খোয়াতে হয় মন্ত্রিত্ব ও আওয়ামী লীগের সদস্যপদ। প্রথমে পদত্যাগ করতে না চাইলেও গেল বছর ১ সেপ্টেম্বর জাতীয় সংসদে ভাষণ দিয়ে পদত্যাগ করেন লতিফ সিদ্দিকী। এরপর আসনটি শূন্য ঘোষণা করে ৩ সেপ্টেম্বর গেজেট প্রকাশ করে সংসদ সচিবালয়।

নির্বাচনে কাদের সিদ্দিকীকে ঋণখেলাপী আখ্যা দিয়ে মনোনয়ন বাতিল করেছিল নির্বাচন কমিশন। কমিশনের আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করেন সিদ্দিকী। সেই রিটের কয়েক দফা শুনানি শেষে রায় ঘোষণার জন্য আজ দিন নির্ধারণ করা হয়েছে।

ঋণখেলাপির অভিযোগে ওই বছরই ১৩ অক্টোবর রিটার্নিং কর্মকর্তা মো. আলীমুজ্জামান তাদের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন। এরপর গত ১৬ অক্টোবর এই দুই নেতা রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে ইসিতে আপিল আবেদন করেন।

১৮ অক্টোবর প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের নির্বাচন কমিশন কাদের সিদ্দিকীর আপিল খারিজ করে রায় দেন। এ খারিজাদেশের বৈধতা চ্যালেঞ্জ করে ২০ অক্টোবর হাইকোর্টে রিট করেন কাদের সিদ্দিকী।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.