অগ্নিকাণ্ডে মালামালসহ ২০ দোকান পুড়ে ছাই

0

দিনাজপুর প্রতিনিধি: কাহারোল উপজেলায় অগ্নিকাণ্ডে মালামালসহ ২০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা দাবি করেছেন।

আজ ভোর ৫টায় উপজেলার রসুলপুর ইউনিয়নের বলেয়া বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দারা জানান, গত রাতে বলেয়া বাজারের চায়ের দোকানদার ভৈরব রায় রান্নার চুলা উপর খড়ি শুকাতে দিয়ে বাড়ি চলে যায়। ভোরের দিকে তাপে চুলার উপরে রাখা খড়িতে আগুন লাগে। এতে দোকানে আগুন ছড়িয়ে পড়লে প্রতিবেশীরা ছুটে আসে। ততক্ষণে আগুন পুরো বাজারে ছড়িয়ে পড়ে।

আগুনে লেগে মোট ২০টি দোকান পুড়ে যায়। খবর পেয়ে দিনাজপুর সদর, বোচাগঞ্জ উপজেলা এবং ঠাকুরগাঁয়ের পীরগঞ্জ উপজেলাসহ ৩টি স্টেশনের ফায়ার সার্ভিস দল এসে সকাল পৌনে ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা জানান, দোকানের মালামাল বের করা সম্ভব হয়নি। ঘরসহ দোকানের সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।

ফায়ার স্টেশনের সহকারী পরিচালক নুর হাসান আহমেদ জানান, চায়ের দোকানের চুলার উপর রাখা খড়ি থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে। অগ্নিকাণ্ডে আনুমানিক ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.