শাহাদাত দম্পতির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ২২ ফেব্রুয়ারি

0

সিটিনিউজবিডি : শিশু গৃহকর্মীকে নির্যাতনের মামলায় জাতীয় দলের ক্রিকেটার শাহাদাত হোসেন ও তার স্ত্রী জেসমিন জাহান নিত্যর বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ২২ ফেব্রুয়ারি।

বৃহস্পতিবার ঢাকার ৫ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক তানজিনা ইসলাম পুলিশের দেয়া অভিযোগপত্র আমলে নিয়ে শুনানির দিন এই ধার্য করেন।

গত বছর ২৯ ডিসেম্বর মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শফিকুর রহমান অভিযোগপত্র জমা দেন।

রাষ্ট্রপক্ষের বিশেষ কৌঁসুলি আলী আসগর স্বপন জানান, জামিনে থাকা শাহাদাত ও তার স্ত্রী ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন। নিত্যর পক্ষে স্থায়ী জামিনের আবেদন করা হলে বিচারক জামিনের মেয়াদ ২২ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়িয়েছে আদালত।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.