‘বৃক্ষ মানবের চিকিৎসার খরচ বহন করবে সরকার’

0

সিটিনিউজবিডি : স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ‘ট্রি-ম্যান রোগে আক্রান্ত আবুল বাজনদারকে সম্পূর্ণ বিনা খরচে চিকিৎসা দেওয়া হবে। চিকিৎসার খরচ সরকার বহন করবে। তাকে সম্পূর্ণ সুস্থ করে বাড়ি পাঠানো হবে।’

রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ‘ট্রি-ম্যান’ রোগে আক্রান্ত আবুল বাজনদারকে দেখতে এসে তিনি সাংবাদিকদের এ সব কথা বলেন।

মোহাম্মদ নাসিম বলেন, ‘আমরা কাজ করছি। এ মানুষটিকে স্বাভাবিক জীবন ফিরিয়ে দেওয়ার চেষ্টা করব। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা প্রতিনিয়তই মানুষকে বাঁচানোর চেষ্টা করছে। এ রোগের ব্যাপারে দেশ-বিদেশের চিকিৎসকদের কাছ থেকে তথ্য সংগ্রহ করে তারা প্রয়োজনীয় চিকিৎসা দেবেন।’

দর্শনার্থীরা যাতে আবুল বাজনদারকে বিরক্ত না করেন সে জন্য তাকে আইসিইউতে পর্যবেক্ষণে রাখা হয়েছে। আপনারাও তার কক্ষে বেশি না গেলে চিকিৎসার জন্য সুবিধা হবে বলে সাংবাদিকদের প্রতি আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.