সিটিনিউজবিডি : সম্প্রচার আইনের খসড়া তৈরি হয়েছে জানিয়ে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলছেন, আগামী জুন মাসে জাতীয় সংসদে আইনটি পাস হতে পারে।
তিনি বলেন, “সম্প্রচার আইন না থাকায় ভুল বোঝাবুঝির সৃষ্টি হচ্ছে। গণমাধ্যমের পবিত্রতা রক্ষার জন্যই এই আইন করা হচ্ছে।”
বৃহস্পতিবার সচিবালয়ে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি আবাসিক প্রতিনিধি রবার্ট ডি ওয়াটকিন্সের সঙ্গে বৈঠক শেষে তথ্যমন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন।
বাংলাদেশে বর্তমানে ৪৩টি বেসরকারি টেলিভিশনের সরকারি অনুমোদন রয়েছে। এর মধ্যে দুটি টেলিভিশনের লাইসেন্স স্থগিত রয়েছে, সম্প্রচারে আছে ২৩টি বেসরকারি টেলিভিশন।
