ফেনী প্রতিনিধি : ফেনীতে র্যাব-৭ গোপন সংবাদের মাধ্যমে বারাহীপুর কাজী আমির হোসেনের টিনশেড বিল্ডিংয়ের ভেতরে অস্ত্রধারী, সন্ত্রাসী কার্যকলাপ সংগঠিত হবার উদ্দেশ্যে অস্ত্রশস্ত্র নিয়ে ৩ ফেব্রুয়ারি ৬.৩০টার সময় অবস্থান করছিলেন ।
এতে র্যাবের স্কোয়াড্রন লীডার শাফায়াত জামিল ফাহিমের নেতৃত্বে অভিযান করে ১টি বিদেশী পিস্তুল, ০১ টি ম্যাগাজিন, ৩রাউন্ড গুলি, ১টি ছোরা ও ২টি মোবাইল সেট উদ্ধার করেছে । এসময় অভিযানে মোঃ মোবারক হোসেন সোহাগ (২৩), পিতাঃ মৃত কাজী আমির হোসেন, মোঃ আব্দুল্লাহ রিয়াদ (২৪), পিতাঃ হাজী আব্দুল কাদের, সাং- মৃধাবাড়ি গুদাম কোয়ার্টার, থানা ও জেলা- ফেনীদ্বয়কে হাতেনাতে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামী ও উদ্ধারকৃত অস্ত্র, গোলাবারুদ পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য ফেনী মডেল থানায় হস্তান্তর করে অস্ত্র আইনে মামলা দায়ের জন্য আদালতে প্রেরণ করা হয়েছে বলে ফেনী সংবাদ দাতা জানিয়েছেন ।
