টেকনাফে সাড়ে ৩ কোটি টাকার ইয়াবা উদ্ধার

0

টেকনাফ প্রতিনিধি : টেকনাফে ২ বিজিবির জওয়ানেরা পৌর এলাকাস্থ জালিয়াপাড়া সীমান্তের ২নং স্লুইচগেইটে অভিযান চালিয়ে ১লক্ষ ২০হাজার পিচ ইয়াবা উদ্ধার করেছে।

উদ্ধারকৃত ইয়াবার বাজার মূল্য অন্তত ৩কোটি ৬০লক্ষ টাকা বলে জানাগেছে।

বিজিবি সুত্র জানায়, ৫ফেব্রুয়ারী জুমাবার ভোর রাত সাড়ে ৩টার দিকে টেকনাফ সদর বিওপির কোম্পানী কমান্ডারের নেতৃত্বে জওয়ানেরা উপরোক্ত ইয়াবার চালানটি উদ্ধার করতে সক্ষম হয়। পাচারকারীরা পালিয়ে যাওয়ায় এঘটনায় বিজিবি কাউকে আটক করতে পারেনি।

২বিজিবির অধিনায়ক লে: কর্ণেল মো: আবু জার আল জাহিদ সংবাদের সত্যতা নিশ্চিত করে বলেন, উদ্ধারকৃত ইয়াবা ব্যাটলিয়ান সদরে জমা দেওয়া হয়েছে। যা পরবর্তীতে উর্ধ্বতন কর্তৃপক্ষের উপস্থিতিতে ধ্বংস করা হবে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.