পানির বিজ্ঞাপনে মাশরাফি

0

বিনোদন : মাশরাফির ফাস্ট বোলিংয়ে আছে রোমান্টিসিজম! তার অধিনায়কত্বে আছে দৃঢ়চেতা মনোভাব, সাহসের রসদ আর জয়ের তীরে তরী ভেড়ানোর সংকল্প। ব্যাটিংয়ে কখনও হয়ে ওঠেন বোলারকে নাস্তানাবুদ করার মতো বিধ্বংসী।

এসব দৃশ্য বাইশ গজেই দেখান মাশরাফি। তিনি এখন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রাণভোমরা। এই গুণে বিজ্ঞাপনী দুনিয়ায়ও তার ব্যাপক চাহিদা। তাই তাকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর করলো প্রাণ ড্রিংকিং ওয়াটার। প্রতিষ্ঠানটির সঙ্গে তার চুক্তির মেয়াদ আপাতত এক বছর।

চুক্তি অনুযায়ী এরই মধ্যে প্রাণ ড্রিংকিং ওয়াটারের একটি বিজ্ঞাপনচিত্রে মডেল হয়েছেন মাশরাফি। বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) রাজধানীর তেজগাঁওস্থ কোক স্টুডিওতে এর দৃশ্যধারণ হয়েছে। এটি নির্মাণ করছেন আদনান আল রাজীব। আগামী মাস থেকে এটি নিয়মিতভাবে প্রচার হবে বিভিন্ন টিভি চ্যানেলে।

সামনে এশিয়া কাপ ও টি২০ বিশ্বকাপ ক্রিকেট, তাই এ সময়টাতে মাশরাফিকে সঙ্গে রাখলে পণ্যের প্রসার সহজ হবে বলে আশা প্রাণ ড্রিংকিং ওয়াটার প্রস্তুতকারক প্রতিষ্ঠানের। কারণ তিনিই নেতৃত্ব দেবেন বাংলাদেশ জাতীয় দলকে।

এর আগে কুল শেভিং ফোম, গুডনাইট ফাস্ট কার্ড, গদরেজ এক্সপার্ট হেয়ার কালার এবং রবির কয়েকটি বিজ্ঞাপনে দেখা গেছে মাশরাফিকে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.