ক্যাটকে চমকে দিলেন সালমান

0

বিনোদন: রানবির কাপুরের সঙ্গে সম্পর্ক ভাঙার পর ক্যাটরিনা কাইফকে প্রায়ই দেখা যাচ্ছে সাবেক প্রেমিক ও ভালো বন্ধু সালমান খানের সঙ্গে। সম্প্রতি ক্যাটকে চমকে দিলেন সালমান।

মুম্বাই মিরর বলছে, ৩০ জানুয়ারি কাজের খাতিরে সালমান ছিলেন আহমেদাবাদে। ওখান থেকে মুম্বাইয়ে এসে মধ্যরাতে আবার শুরু করেন ‘সুলতান’এর শুটিং।

মুম্বাইয়ের যে স্টুডিওতে ‘সুলতান’এর কাজ চলছিল, তার পাশেই রিয়ালিটি শো ‘কমেডি নাইটস লাইভ’-এর শুটিং করছিলেন ক্যাট। যখন সালমান জানতে পারেন তার খুব কাছেই কাজ করছেন প্রিয় এই বন্ধু, তখন দেরি না করে তিনি হাজির হয়ে যান ক্যাটের সেটে।

ওদিকে এই অসময়ে বন্ধু সালমানকে নিজের সেটে দেখে যারপরনাই চমকে যান ক্যাট। কয়েক মিনিট সেখানে ক্যাটের সঙ্গে সময় কাটিয়ে আবার নিজের কাজে ফেরেন সালমান।

এক সময়ের এই প্রেমিক জুটি সম্পর্ক ভাঙার পরও অটুট রেখেছেন বন্ধুত্ব। ক্যাট নিজেই স্বীকার করেছেন, সালমানের সঙ্গে তার রয়েছে বিশেষ সমীকরণ। এমনও শোনা গেছে, প্রেমিক রানবিরের সঙ্গে সাত বছরের সম্পর্কের ইতি টানার আগে সালমানের সঙ্গে এক ঘণ্টা ফোনালাপ করেন ক্যাট।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.