বিনোদন : নিজের মুখেই মাদকাসক্তির কথা স্বীকার করলেন মাইকেল জ্যাকসনের মেয়ে প্যারিস জ্যাকসন। শুধু তাই নয়, নেশার জগতে এতোটাই বুঁদ হয়ে আছেন যে তাকে নিয়মিত যেতে হচ্ছে মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে।
একাকীত্ব থেকে ২০১৩ সালে ১৭ বছর বয়সী এই কিশোরী আত্মহনন করতে গিয়েছিলেন। বর্তমানে প্যারিস এমন কিছু উপসর্গ নিজের মধ্যে দেখতে পাচ্ছে যেগুলো তারা বাবা মাইকেল জ্যাকসনের মধ্যে ছিল। ২০০৯ সালে মাত্রাতিরিক্ত মাদক সেবনে মৃত্যু হয় জ্যাকসনের।
যদিও প্যারিস বলেন, তার বাবার যেভাবে মৃত্যু হয়েছে তিনি কখনই এমন মৃত্যু চান না।
তিনি বলেন, ‘পারিবারিক এবং ব্যক্তিগত দায়বদ্ধতা থেকে আমি নিয়মিত মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে যাচ্ছি। আমি সকলকে সচেতন করতেই এই কথাগুলো বলছি। আমি আপনাদের কাউকেই চিনি না। তবে মাদকের মতো তুচ্ছ জিনিসের বিপরীতে আমি ভালোবাসা এবং সহায়তাকে আমন্ত্রণ জানাই।’
এ বছরের শুরুতে প্রেমিক চেস্টার ক্যাস্টিলোর সঙ্গে বিচ্ছেদ হয়েছে প্যারিস। এক বছরের বেশি সময় ধরে এদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। এমনকি ক্রিসমাসে পারিসের অনামিকায় আংটি দেখে গুঞ্জন উঠেছিল তাদের বাগদানের।
সম্প্রতি মাদকের প্রতি প্যারিসের অতিরিক্ত আসক্তি সকলের শঙ্কা বাড়িয়ে দিয়েছিল।
গত বছরে প্যারিসের একটি মিউজিক ভিডিও রেকর্ড করা হয়েছিল।
