খেলাধুলা : ২৪ বছরে পা রেখেছেন ব্রাজিলের অধিনায়ক নেইমার। জন্মদিন উপলক্ষে তিনি পেয়েছেন বিভিন্ন রকমের উপহার।
বার্সেলোনা ক্লাবের সতীর্থ রাফিনহা তাকে একটু অন্যভাবেই জানিয়েছেন জন্মদিনের শুভেচ্ছা। তাকে নিয়ে একটি প্র্যাঙ্ক ভিডিও তৈরি করে সেটা ইনস্টাগ্রামে ছেড়ে দিয়েছেন।
শুক্রবার ব্রাজিলের ফরোয়ার্ড নেইমারের ২৪তম জন্মদিন ছিল। জন্মদিন উপলক্ষে তাকে নিয়ে একটি প্র্যাঙ্ক ভিডিও তৈরি করেছেন তার বার্সেলোনা ক্লাবের সতীর্থ রাফিনহা। যে সম্পর্কে মোটেও অবহিত ছিলেন না নেইমার। ভিডিওটিতে দেখা যায় নেইমার তার ড্রেসিং রুমে বসে আছেন। আর তখনই তাকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে উপস্থিত হন রাফিনহা। তিনি হাতের পিছনে এক টুকরো কেক লুকিয়ে নিয়ে আসেন। পরে তিনি কেকটিকে নেইমারের মুখে মাখিয়ে দৌড়ে পালান। আর নেইমার তার পিছু নিতে চাইলেও সক্ষম হননি পায়ের ইনজুরির কারণে।
ভিডিওটিতে রাফিনহা ক্যাপশন দিয়েছেন, ‘আজ তোমার জন্মদিন ভাই। পৃথিবীর সব সুখ তোমার হাতে ধরা দিক এই কামনা করি। আনন্দ চলতে থাকুক। আমাদের বন্ধুত্বের প্রমাণ এই ভিডিওটি। তোমাকে অনেক ভালোবাসি। শুভ জন্মদিন।’
