বিনোদন : বলিউ়ডে যে তাঁর ডিমান্ড ক্রমশই বাড়ছে তা যেন আরও একবার প্রমাণ হয়ে গেল। তিনি সানি লিওন।
বলিউডে বেশ কয়েক বছর পার করেছেন সানি লিওন। তবে পর্নো তারকা তকমাটা এখনো ঘুচাতে পারেননি এ অভিনেত্রী। বিভিন্ন সময়ই এ কথা শুনতে হয় তাকে। তবে এবার হয়তো ঘুচতে চলেছে সানির সেই দুর্নাম।
আমির খান তাঁর সঙ্গে আগেই অভিনয় করার ইচ্ছা প্রকাশ করেছেন। এ বার সেই তালিকায় নাম লেখালেন হৃতিক রোশনও। ডুগ্গু চান তাঁর পরবর্তী হোম প্রো়ডাকশনের আইটেম নম্বরে সানির শরীরী হিল্লোল। বি-টাউনে জোর খবর, সঞ্জয় গুপ্ত পরিচালিত ‘কাবিল’ ছবিতে হৃতিকের ইচ্ছেতেই এন্টি নিচ্ছেন সানি। চলতি মাসেই শুরু হতে পারে এই ছবির শুটিং।
শোনা যাচ্ছে, শুধু আইটেম নম্বর নয়, একটি দৃশ্যে সানির সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন হৃতিকও। প্রযোজক রাকেশ রোশন জানিয়েছেন, ‘‘এটা ঠিক যে, আমরা সানির সঙ্গে কথাবার্তা বলছি। কিন্তু কোনও কিছুই এখনও চূড়ান্ত হয়নি।’’
জানা গেছে, সিনেমার স্ক্রিপ্ট অনেক পছন্দ করেছেন হৃতিক রোশান। যশ রাজ ফিল্মসের থাগ সিনেমার কাজ আপাতত বন্ধ থাকায় ফেব্রুয়ারিতেই সিনেমাটির কাজ শুরু করবেন এ অভিনেতা। সিনেমায় হৃতিকের বিপরীতে কে অভিনয় করবেন তা এখনো নিশ্চিত হয়নি। শোনা যাচ্ছে, ইয়ামি গৌতম, কারিনা কাপুর, পরিণীতি চোপড়ার নাম।
হৃতিকের পরের ছবি আশুতোষ গোয়ারিকরের মহেঞ্জোদারো মুক্তি পেতে পারে ১২ অগস্ট। এই ছবির হাত ধরেই অনেক দিন পর বক্স অফিসে বাজিমাত্ করতে চাইছেন নায়ক।
