বগলে কালো ছোপ দূর করতে যা প্রয়োজন

0

লাইফস্টাইল : অনেকের আন্ডারআর্মস বা বগল সুন্দর হয়না। তা না হলে স্টাইলটাই কিন্তু মাটি হয়ে যাবে। অবশ্য বগলে কালো ছোপ হওয়ার বিভিন্ন কারণ আছে। সবচেয়ে বড় কারণ ঘাম। ঘাম জমে জমেই কালো ছোপ হয়ে যায় বগলে। তাই জেনে নিন বগলের কালো ছোপ দূর করতে আপনার জন্য রইল কিছু ঘরোয়া টিপস।

যা ফলে আপনি সবার সামনে হয়ে ওঠবেন স্টািইললিস্ট।

আপনাকে যা যা করতে হবে :

দুধের মধ্যে স্যাফরন মিশিয়ে ঝটপট ঘরেই একটা প্যাক তৈরি করে ফেলুন। এটি সারা রাত লাগিয়ে রেখে সকালে ধুয়ে ফেলুন। নিয়মিত এই প্যাক ব্যবহারে কালো ছোপ নিমেষে উধাও হয়ে যাবে। জলের মধ্যে বেকিং সোডা গুলে একটি পেস্ট তৈরি করে ফেলুন। এবার এই পেস্ট স্ক্রাবারের মতো বেশ কিছুক্ষণ ঘষে ধুয়ে ফেললে উপকার পেতে পারেন।

দুধের সর আর ময়দার মিশ্রণের ম্যাসাজ করলে বগলের মৃতকোষ উঠে যাবে। দূর হবে কালো ছোপও।

বাড়িতে অব্যশই আলু নিশ্চয় আছে! স্লাইস করে আলু কেটে বগলে ঘষতে থাকুন। মিনিট দশেক ঘষার পর ধুয়ে ফেলুন ঠান্ডা পানি দিয়ে। রোজ করলে তাড়াতাড়ি ভালো ফল মিলবে।

পাতিলেবুর রস, হলুদ, মধু বা দই দিয়ে প্যাক তৈরি করতে পারেন। রোজ মিনিট দশেক লাগালে বগলে কালো ছোপ হবে না। বা, কমলালেবুর খোসা গুঁড়ো করে তার সঙ্গে দুধ আর গোলাপজল মিশিয়েও প্যাক তৈরি করে দশ থেকে পনের মিনিট লাগিয়ে ধুয়ে ফেলুন। ফল নিজে দেখতে পাবেন।

এছাড়া বগলের কালো ছোপ তুলতে অলিভ অয়েল আর ব্রাউন সুগারের প্যাক। পরিমান মত নিয়ে একটা প্যাক তৈরি করে ফেলুন। তারপর ম্যাসাজ করুন। সপ্তাহে দুই থেকে তিনবার করলে ভালো ফল পাওয়া যাবে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.