রুমেল রহমান, চট্টগ্রাম : কিছুদিন আগে বাজার ঘরে দেখলাম শীতের বাজার কেমন যাচ্ছে। তখন বাজারে হরেক রকমের সবজির সমাহার আছে। সরবরাহ বেশি থাকায় সেই সময় সবজির দামও থাকে ক্রেতাদের নাগালের মধ্যে। আর এখন শীত কমার সঙ্গে পাল্লা দিয়ে রাজধানীতে বাড়তে শুরু করেছে সবজির দাম।
বাজার ঘুরে দেখা গেছে, প্রায় সব ধরনের সবজির দাম বাড়তির দিকে। সে ধারা অব্যাহত রয়েছে ছুটির দিনেও।
ক্রেতাদের কাছ থেকে জানতে চাইলে তারা বলছেন, এখনো সবজির দাম নাগালের মধ্যে রয়েছে, যদিও কেজি প্রতি সবজির দাম বেড়েছে ২ থেকে ৩ টাকা। অপরিবর্তিত রয়েছে মাছ-মাংস এবং চালের দাম। সামান্য বেড়েছে পেঁয়াজের দামও। বাজারে দেশি পেঁয়াজ ৩৫ থেকে ৪০ টাকা টাকা দরে বিক্রি করছেন বিক্রেতারা। আকারে একটু ছোট সাইজের পেঁয়াজ বিক্রি হচ্ছে ৩০ থেকে ৩৫ টাকায়। একই দামে বিক্রি হচ্ছে ভারতীয় পেঁয়াজও। কিন্তু ভালো ভাবে দাম বৃদ্ধি পেয়ে রসুনের।
একজন ব্যবসায়ী সাথে কথা বললে তিনি জানান, প্রতিবছর অনেকদিন শীতের সবজি পাওয়া যেত। কিন্তু এ বছর তেমন হচ্ছে না। তাই মনে হচ্ছে, কয়েক দিনের মধ্যে সবজির দাম আরো বেড়ে যাবে।’
বাজারে প্রতি লিটার ৩ টাকা কমে বিভিন্ন ধরনের ভোজ্যতেল বিক্রি হতে দেখা গেছে। বোতল জাত প্রতি লিটার ভোজ্যতেল বিক্রি হচ্ছে ৯৫ টাকায়। আর খোলা সয়াবিন বিক্রি হচ্ছে ৮২ থেকে ৮৫ টাকায়।
বাঁধাকপি, মিষ্টি কুমড়া, চাল কুমড়া , চিচিংগা, শসা, পেঁপে মুলা, ২০ থেকে ৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
প্রতি কেজি গোল আলু বিক্রি হচ্ছে ৩০ থেকে ৩৫ টাকায়। কাঁচকলার হালি ২০ টাকা, প্রতিটি ফুলকপি পাওয়া যাচ্ছে ২০ থেকে ২৫ টাকায়। বরবটি পাওয়া যাচ্ছে ৩৫ টাকায়, ২০ টাকা ৩০ টাকা কেজিতে শালগম করলা ৩০ টাকা থেকে ৩৫ টাকা এবং বেগুন ২৫ থেকে ৩৫ টাকায়। এসব সবজির দাম গত সপ্তাহের তুলনায় দুয়েক টাকা, কোনো কোনো সবজির দাম ৩ থেকে ৫ টাকা বেড়েছে বলে জানান দোকানীরা।
এ ছাড়া কাঁচামরিচ ৬৫ টাকা থেকে ৯০ টাকায়, টমেটো ২০ টাকা থেকে ৩৫ টাকায়, শশা ২৫ টাকা থেকে ৩৫ টাকায়, পটল ৪০ টাকা থেকে ৪৫ টাকায়, মূলা ২০ টাকা থেকে ২৫ টাকায় বিক্রি হচ্ছে। বেড়েছে শাকের দামও।
বাজারে মুরগির প্রতি হালি লাল ডিম বিক্রি হচ্ছে ৩৭ থেকে ৪০ টাকায়। হাসের ডিমও একটু বাড়তি দামে বিক্রি হচ্ছে। হাসের ডিমের হালি (আকারভেদে) ৪২ থেকে ৪৪ টাকা, ডজন ১২৬ থেকে ১৩০।
অপরিবর্তিত রয়েছে গরুর মাংসের দাম। প্রতি কেজি মাংস বিক্রি হচ্ছে ৩৯০ টাকায়। ব্রয়লার মুরগি পাওয়া যাচ্ছে কেজি ১৪৫ টাকায়।
