আজ গোলাপ দিবস, ভালোবাসার সপ্তাহ শুরু

0

সিটিনিউজবিডি : দরজায় কড়া নাড়ছে আন্তর্জাতিক ভাবে পালিত ভালোবাসার দিবস ‘ভ্যালেন্টাইন ডে’। আর সেই উদযাপন শুরু হলো রবিবার গোলাপ দিবস দিয়ে।

বিশ্বজুড়ে প্রেমিক-প্রেমিকারা ভালোবাসার দিবসটা নানা ভাবে উদযাপন করে থাকেন। বেশির ভাগ মানুষ অভিনন্দন বার্তা, ফুল বা রোমান্টিক ডেটিংয়ের মাধ্যমে তা উদযাপন করে। সামাজিক গণমাধ্যমের যুগে ভালোবাসা দিবসের উদযাপনটা শুধু একদিনই নয় পুরো এক সপ্তাহ ধরে পালন করা হয়। যেমন রবিবার শুরু হচ্ছে গোলাপ দিবস দিয়ে, এরপরের দিন ভালোবাসার প্রস্তাব দিবস।

এরপর যথাক্রমে রয়েছে চকলেট দিবস, টেডি বিয়ার দিবস, প্রতিশ্রুতি দিবস, আলিঙ্গন দিবস এরপর চুম্বন দিবস। সর্বশেষ ১৪ তারিখ ভালোবাসা দিবস বা ভ্যালেন্টাইন ডে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.