সুবিধাবঞ্চিত শিশুদের সাথে নুসরাত-ওম

0

বিনোদন : আর ক’দিন গেলেই মুক্তি পাবে যৌথ প্রযোজনার ছবি ‘হিরো ৪২০’। কিছুদিন ধরে ব্যাপক আলোচনায় এসেছে ছবিটি। এবার এর গানের অ্যালবাম প্রকাশ উপলক্ষে ব্যতিক্রম উদ্যোগ নিয়েছে সংশ্লিষ্টরা।

রোববার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে সময় কাটাবেন ছবিটির প্রধান দুই নায়ক-নায়িকা নুসরাত ফারিয়া ও ওম। বিকেল ৪টা থেকে তারা উপস্থিত থাকবেন মহাখালির টিঅ্যান্ডটি ওয়্যারলেস মাঠে। সেখানে খোলা মাঠে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে অ্যালবামের মোড়ক উন্মোচন করবেন তারা।

বিকেল সোয়া ৩টায় ওমকে নিয়ে নুসরাত ফারিয়া ফেসবুক লাইভে বলেন, ‘সুবিধাবঞ্চিত শিশুদেরকে আমরা উৎসাহ দিতে চাই। কাজেই মাঠের আশেপাশের সবাইকে এখানে আমাদের সঙ্গে যোগ দেওয়ার আহ্বান জানাচ্ছি।’

‘হিরো ৪২০’ মুক্তি পাবে আগামী ১৯ ফেব্রুয়ারি। কলকাতায় অবশ্য এক সপ্তাহ আগেই (১২ ফেব্রুয়ারি) প্রেক্ষাগৃহে চলে আসবে এটি। জাজ মাল্টিমিডিয়া ও এসকে মুভিজের যৌথ প্রযোজনার ছবিটিতে নুসরাত ফারিয়া ও ওমের পাশাপাশি আছেন রিয়া সেন। এটি পরিচালনা করেছেন সৈকত নাসির ও সুজিত মণ্ডল।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.