উখিয়ায় রাস্তার অভাবে রোগীকে কাঁধে করে নিয়ে যাচ্ছে হাসপাতালে

0

শহিদুল ইসলাম, উখিয়া (কক্সবাজার) : কক্সবাজারের উখিয়ার গ্রামীন অবকাঠামোর উন্নয়ন না হওয়ায় মানুষের চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে। উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের পশ্চিম তুতুরবিল ঘোনার পাড়া এলাকায় স্বাধীনতা পরবর্তী সময়েও উন্নয়নের ছোয়া লাগেনি। এতে প্রায় ১০ হাজারের অধিক মানুষের চলাচল করতে অসুবিধা হচ্ছে। রাস্তা না থাকার কারণে পথচারী ও মুমুর্ষ রোগীদের কাঁধে করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। স্থানীয় নির্বাচনের সময় বিভিন্ন জনপ্রতিনিধিরা প্রতিশ্র“তি দিলেও অদ্যবধি পর্যন্ত এ সড়কের কোন উন্নয়ন হয়নি। এ ব্যাপারে উখিয়া-টেকনাফের সংসদ সদস্য আলহাজ্ব আবদুর রহমান বদির হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।
স্থানীয় এলাকাবাসী ও সরেজমিনে ঘুরে জানা গেছে, উপজেলার রাজাপালং ইউনিয়নের পশ্চিম তুতুরবিল ঘোনার পাড়া এলাকায় বসবাস করছে প্রায় ১০ হাজারের অধিক মানুষ। যোগাযোগের অভাবে মূমর্ষ রোগীদের নিয়ে তাদের পড়তে হয় মহা বিপদে। কোন ডাক্তার ওই এলাকায় নিতে চাইলেও যেমন নেওয়া যায়না, গাড়ী চলাচলের অভাবে রোগীদেরকেও হাসপাতালে নিতে হলে কাঁধে করে নিয়ে যেতে হয়। এমন একটি দৃশ্য দেখা গেল পশ্চিম তুতুরবিল এলাকার ঘোনার পাড়ায়। বাগান পাড়া গ্রামের রুস্তম আলীর স্ত্রী লায়লা বেগম ডায়রিয়া রোগে আক্রান্ত হলে গতকাল রোববার সকালে দুই জনে কাধে করে তাকে হাসপাতালে নেওয়ার জন্য উখিয়া সদরে নিয়ে আসা হচ্ছে। ওই গ্রামের শাহজান জানান, পশ্চিম তুতুরবিল ঘোনার পাড়া দূর্গম পাহাড়ী এলাকায় হাসপাতালে রোগীদেরকে নিয়ে যেতে না পেরে অনেকেরই মৃত্যু হয়েছে। সে পশ্চিম তুতুরবিল ঘোনার পাড়া এলাকার মানুষের জন্য উন্নত যাতায়ত ব্যবস্থার দাবি জানিয়েছেন। রাজাপালং ইউনিয়নের সংরক্ষিত মহিলা ইউপি সদস্য কামরুন নেছা জানান, অনেক দেনদরবার করেও উন্নত সড়ক যোগাযোগের ব্যবস্থা করতে পারিনাই। রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী বলেন, এ সড়কের ব্যাপারে শিঘ্রই বরাদ্ধ দেওয়া হবে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.