কক্সবাজারে ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীদের নানা প্রতিশ্রতি

0

জামাল জাহেদঃ আগামী মার্চে অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে প্রতিটা ইউনিয়ন পরিষদের সম্ভব্য প্রার্থীরা জনপ্রিয়তা অর্জনে ব্যস্ত সময় পার করছেন। সেই সাথে নিজেদের আরো যোগ্য করে তুলতে জনসেবা ও উন্নয়নমূলক কর্মকান্ডে অগ্রনী ভূমিকা রেখে চলেছেন। তেমনি এক তরুণ যুবক কুতুবজোম ইউনিয়ন পরিষদের এবারে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মোশরারফ হোসেন খোকন(৩২)। যার রাজনৈতিক জীবন শুরু হয় বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে নৌকা উপহার দিয়ে,বড়মহেশখালীর মধুয়ার ডেইল প্রাথমিক বিদ্যায় মাঠে। ছাত্র জীবন থেকেই ভেতরে লালন করেছিলো হাজার বছরের শ্রেষ্ট সন্তান মুজিবের আদর্শ বুকে।

বর্তমান মহেশখালি উপজেলা আওয়ামীলীগের প্রভাবশালী সদস্য,সামনের জেলা কমিটির যিনি স্থান পাবার অধিকার রাখে।উপজেলা আঃলীগের রাজনৈতিক অঙ্গনে প্রবেশ করে তিনি ইতিমধ্যে যুবলীগ,ছাত্রলীগ,সেচ্ছাসেবকলীগ,শ্রমিকলীগ,সহ মাঠ পর্যায়ের তরুন প্রজম্মের কাছে বিশেষ জনপ্রিয় ব্যক্তিত্ব। মহেশখালির প্রতিটি ইউনিয়নের তৃণমুল নেতাকর্মীরা তাকে খুব পছন্দ করে তার ব্যক্তিগত ক্লিন ইমেজ আর সহযোগিতাপুর্ন আচরনের জন্য।যার পিতা দুবারের সফল চেয়ারম্যান কুতুবজোম ইউপি পরিষদের,প্রতিটি গ্রাম জুড়ে তার সুনাম এখনো কুতুবজোমের আকাশে বাতাসে অসহায় মানুষের কাছে।তাছাড়া দলের দুঃসময়ে একান্ত সাথী হিসাবে রাজনৈতিক অঙ্গনে বিশেষ অবদান রেখে কুতুবজোম সহ মহেশখালিতে খুব সাড়া জাগিয়ে চলেছেন তিনি। বিভিন্ন সময়ে মাননীয় সংসদ সদস্যের দিকনির্দেশক হিসাবে প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে কমিটি বা অন্যান্য সমস্যা সমাধানের দায়িত্ব পালনকালে গত ২০১৩ সালের ২৮ ফেব্র“য়ারী থেকে ২০১৪ সালের ৫ জানুয়ারী পর্যন্ত মহেশখালিতে আওয়ামী লীগ কখনো হামলা, আক্রমন সহ্য করেনি।তার ডাকে কুতুবজোমের আঃলীগ ও মাঠ পর্যায়ের নেতাকর্মীরা বিএনপি-জামায়াত-শিবিরের হামলা ও আক্রমনের পাল্টা জবাব দিতে তিনি ব্যার্থ হননি। তার নেতৃত্বে ইউনিয়নের সাংগঠনিক কার্যক্রম খুব শক্ত অবস্থায় আছে বলে স্থানীয়দের অভিমত। বর্তমানে তিনি উপজেলা আওয়ামী লীগ হিসাবে দায়িত্ব পালন করছেন। তিনি প্রথম বারের মত অংশ নিতে যাচ্ছেন কুতুবজোম ইউনিয়ন পরিষদ নির্বাচনে। নির্বাচন কমিশনের সময় বেধে দেওয়ায় নির্বাচনী প্রচারণা ও জনপ্রিয়তায় ব্যস্ত সময় পার করছেন তিনি।

তার এই নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি জানান, প্রথম বার নির্বাচনে অংশ নেওয়ার প্রত্যাশা করছি,মহান আল্লাহর রহমতে দলের মনোনয়ন পেলে অবশ্যই তিনি ইউনিয়নের সুবিধাবন্ঞিত মানুষের জন্য কাজ করতে আগ্রহী।বর্তমানে ইউনিয়নে দলীয় ও তৃণমূল পর্যায় থেকে সকলের সাড়া পাচ্ছেন বলে জানান তিনি। তাছাড়া আগামী দিনগুলো সকলকে পাশে নিয়ে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। এসময় প্রতিবেদককে আরো বলেন, দলের পক্ষ থেকে যে সিদ্ধান্ত নেয়া হবে আমি সেটাই মেনে নেব। তবে আমি শতভাগ বিশ্বাস রাখি যে, দল আমাকে ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনিত করবে। তাইতো আমি সব জায়গাতে আগেই প্রচার দিয়েছি যে আগামী পরিষদ নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হয়ে আমি কুতুবজোম ইউনিয়ন থেকে মাদক, সন্ত্রাস ও দালাল মুক্তকরে আর্দশ ইউনিয়ন গড়বেন। যাতে করে বর্তমান সরকারের উন্নয়নমূলক সকল সেবা সাধারণ মানুষের দৌড় গোড়ায় পৌছে দিয়ে সরকারের ভাবমূর্তি উজ্বল করা যায়।

এসময় আরো জানান, যদি তিনি জয়লাভ করেন তাহলে কুতুবজোম ইউনিয়নকে আদর্শ মডেল ইউনিয়ন হিসাবে গড়ে তুলে,৩৭হাজার মানুষের মুখে হাসি ফুটাতে চান তিনি। সেই সাথে ইউনিয়ন আওয়ামী লীগের কার্যক্রম আরো গতিশীল করে তুলবেন।তার পিতার সুনাম ধরে রাখার জন্য আপ্রাণ চেষ্টা করবেন, সাধারণ মানুষের সুখে-দুঃখের সাথী হবেন।কুতুবজোম থেকে মাদকপাচার,মানবপাচার নিমূল সহ আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলের সাথে কাজ করবেন বলে অঙ্গিকার ব্যাক্ত করেন। ইউনিয়নের প্রান্তিক পর্যায়ে বিভিন্ন আয় বৃদ্ধিমূলক প্রশিক্ষণের মাধ্যেমে তাদেরকে কর্মসংস্থান সৃষ্টি এবং যুগ উপোযোগী করে তুলবেন। সেই সাথে ইউনিয়নের রাস্তা-ঘাট, হাট-বাজার, ব্রিজ-কালভাটের উন্নয়নের পাশাপাশি প্রত্যেক এলাকায় বিদ্যুৎ পৌছে দিতে কাজ করবেন। সেই সাথে ভুমিহীনদের অধিকার আদায়ে কাজ করবেন বলেন তিনি। সর্বদা মানুষের সেবক হয়ে তাদের পাশে থাকার আশ্বাস প্রদান করেন এই সম্ভাব্য ইউপি চেয়ারম্যান প্রার্থী জনাব আলহাজ্ব মোশাররফ হোসেন খোকন।তিনি সকলের দোআ প্রার্থী সকলের সহযোগিতায় চান তিনি।তিনি বিশ্বাস করেন সকলের সহযোগিতায় একটা ইউনিয়ন পুর্নতা লাভ করে সমাজ ও দেশের কাছে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.