কফিল-ইসলাম-হাসান এর প্যানেল পরিচিতি সভায়- ব্যারিস্টার মাহবুব

0

আদলত প্রতিবেদক : চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি নির্বাচন উপলক্ষে আইনজীবী ঐক্য পরিষদ চট্টগ্রাম মনোনীত কফিল উদ্দিন- নুরুল ইসলাম-হাসান আলী প্যানেল পরিচিতি সভা ৭ ফেব্র“য়ারি রবিবার দুপুর ২টায় চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচিত সম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ও নির্বাচন পরিচালনা পরিষদের আহবায়ক এড. আবদুস সাত্তার এর সভাপতিত্বে অনুষ্ঠিত প্যানেল পরিচিতি সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক সদস্য ও চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এড. মুহাম্মদ কবির চৌধুরী।

কফিল উদ্দিন চৌধুরী-এস ইউ এম নুরুল ইসলাম-হাসান আলী পরিষদ নির্বাচন পরিচালনা পরিষদের সদস্য সচিব এড. শামসুল আলম ও এড. শাহাদাত হোসেন এর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইসলামিক ল’য়ার্স কাউন্সিলের সাধারণ সম্পাদক এড. আবদুল মালিক, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এড. মুহাম্মদ এনামুল হক, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও ঐক্য পরিষদ মনোনীত সভাপতি পদ প্রার্থী এড. মোহাম্মদ কফিল উদ্দিন চৌধুরী, জাতীয়তাবাদী আইজীবী ফোরাম নেতা এড. রফিক আহমদ, এড. আবদুস সাত্তার সরওয়ার, এড. সিরাজুল ইসলাম চৌধুরী, এড. মফিজুল হক ভূঁইয়া, এড. সেকান্দর বাদশা, এড. ফৌজুল আমিন, এড. তারেক আহমদ, এড. মো: কাশেম চৌধুরী, এড. জহুরুল আলম, এড. মো: হাসান আলী চৌধুরী প্রমুখ।

ঐক্য পরিষদ মনোনীত প্রার্থীদের পরিচয় করিয়ে দেন যথাক্রমে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এড. মো: দেলোয়ার হোসেন চৌধুরী ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম নেতা এড. হায়দার মো: সোলায়মান। আগামী ১০ফেব্র“য়ারিজেলা আইনজীবী সমিতি নির্বাচন অনুষ্ঠিত হবে ।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.