চিকিৎসকদের অমানবিক আচরণ

0

জুবায়ের সিদ্দিকী : চট্টগ্রাম চিকিৎসকরা মানুষের জিম্মি করে ৫ দিন বন্ধ করেছিল চিকিৎসাসেবা। ইতিহাসের নজিরবিহীন এই ঘটনা কোন সভ্যসমাজে হতে পারেনা। যে দেশের সাবেক প্রধানমন্ত্রি, সাবেক রাষ্ট্রপতিসহ সকল পেশাজীবিরা আইনের প্রতিশ্রদ্ধা জানিয়ে আদালতে যেতে পারেন তবে চিকিৎসকরা কেন পারেন না ? চিকিৎসকের অবহেলা, অনাদারে, ভুলক্রটিতে কোন রোগীর মৃত্যু হলে তার প্রতিকার চেয়ে কি আইনের আশ্রয় নিতে পারবেন না ? এমপি, মন্ত্রি, সাংবাদিক, ইঞ্জিনিয়ার, শিল্পপতি, ব্যবসায়ী যদি আদালতে যেতে পারেন, তবে চিকিৎসকরা কেন পারেন না? চিকিৎসকরা কি আইনের উর্ধে । চিকিৎসকদের কেউ কি কোন অপরাধ করেন না? চিকিৎসকদের কোন আইন আছে কিনা তা জনগন জানে না। তাদের কোন অপরাধে জন্য আইনের আশ্রয় নেয়া যাবে না। এদের এত সাহস। এত প্রভাব এল কোথায় থেকে। সেবামূলক পেশায় এসে তাদের এই অমানবিক আচরণ দুঃখজনক।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.