সেপটিক ট্যাঙ্ক থেকে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার

0

সিটিনিউজবিডিঃ আজ (সোমবার)  সকাল সাড়ে ৭টার দিকে রাজধানীর  ভাষানটেকে নিখোঁজ এক শিশুর লাশ নির্মাণাধীন একটি ভবনের সেপটিক ট্যাঙ্ক  থেকে  লাশ উদ্ধার করা হয় বলে ভাষানটেক থানার এএসআই সোহেল মো. মহিউদ্দিন জানিয়েছেন। নিহত সাজিদ খান (৫) রোববার দুপুর থেকে নিখোঁজ ছিল বলে তার বাবা ওসমান খান জানিয়েছেন। তিনি পরিবার নিয়ে পাশের একটি ভবনে থাকেন।

স্বজনদের বরাত দিয়ে এএসআই সোহেল জানান, সাজিদ নিখোঁজ হওয়ার পর স্বজনরা এলাকায় মাইকিংও করেছিল। “সকালে নির্মাণাধীন ওই ভবনের সেপটিক ট্যাঙ্কের পানিতে শিশুটির লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা।”

সাজিদের শরীরে কোনো জখম নেই জানিয়ে তিনি বলেন, “মনে হচ্ছে দুর্ঘটনাক্রমে ট্যাঙ্কে পড়ে শিশুটির মৃত্যু হয়েছে।”

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.