টেকনাফে প্রকাশ্যে ২ যুবককে পিটিয়ে হত্যাচেষ্টা!

0

জসিম উদ্দিন টিপু,টেকনাফ:: টেকনাফে দিন দুপুরে সড়কে গতিরোধ করে ২যুবককে পিটিয়ে হত্যা চেষ্টার ঘটনায় সর্বত্রে তোলপাড়ের সৃষ্টি হয়েছে। আহত যুবকদের মুমূর্ষাবস্থায় চমেক হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

পরিবার ও স্থানীয় সুত্র জানায়-৭ফেব্র“য়ারী রোববার সকাল ১০টারদিকে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের মহেশখালীয়া পাড়ার আবু ছিদ্দিকের পুত্র মোটর সাইকেল যোগে হ্নীলা বাসষ্টেশনে আসার পথে হোয়াব্রাং ব্রীজে পৌঁছলে পূর্ব পরিকল্পিতভাবে একই এলাকার এজাহার মিয়ার পুত্র মোহাম্মদ ইউনুছ,কবির আহমদের পুত্র মো: শাহ আলম, নুর হোসনের পুত্র মেহেদী হাসান, জাফর আলীর পুত্র ইসমাঈল, জালাল আহমদের পুত্র জামাল হোছনসহ ৮/১০জন বখাটে সন্ত্রাসী কায়দায় জাহিদ হোছন এবং ঈমাম হোছনকে নামিয়ে লোহার রড, হাতুড়ি দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে অজ্ঞান ও রক্তাক্ত করে চলে যায়।

ঘটনাস্থলে মো: হোছনের মুখের দাঁত ঝরে পড়ে যায়। পরে পরিজন খবর পেয়ে তাকে দ্রুত উদ্ধার করে টেকনাফ উপজেলা সদর হাসপাতালে হয়ে কক্সবাজার হাসপাতলে ভর্তি করে। সেখানে অবস্থার বেগতিক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক মো: হোছনকে চমেক হাসপাতালে রেফার করেন। স্থানীয় মেম্বার জাহেদ হোছন লোকজন থেকে হামলার কথা শুনেছে বলে জানান।

এলাকাবাসী জানায়, উল্লেখিত বখাটে সিন্ডিকেটের কারণে মহেশখালীয়াপাড়া ও আশেপাশের জনসাধারণ রীতিমত অতিষ্ট হয়ে পড়েছে। ক্ষমতাসীন দলের দোহাই দিয়ে তারা প্রতিনিয়ত আহত যুবকদের পরিবার এবং পাড়া প্রতিবেশীদের নানা ভাবে হয়রানী করে আসছে। এলাকাবাসী প্রকাশ্যে দিবালোকে সংঘটিত ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে আইন প্রয়োগকারী সংস্থা সহ সংশ্লিষ্ট সকলের হস্তক্ষেপ কামনা করেছেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.