কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি হলেন মিরসরাইয়ের সরওয়ার

0

মিরসরাই প্রতিনিধি: কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি হলেন মিরসরাইয়ের সরওয়ার উদ্দিন সেলিম। প্রায় ১৬ মাস পর পূর্ণাঙ্গ করা হল জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি। ছাত্রদলের দপ্তর সম্পাদক আবদুস সাত্তার পাটোয়ারী স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে শনিবার (৬ ফেব্রুয়ারি) রাতে ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

কমিটিতে মিরসরাই উপজেলার ১০ নম্বর মিঠানালা ইউনিয়নের বাসিন্দা মিরসরাই উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের বর্তমান আহবায়ক সরওয়ার উদ্দিন সেলিমকে (চট্টগ্রাম বিভাগ) কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি নির্বাচিত করা হয়।

ইতিপূর্বে ২০১৪ সালে ১৪ অক্টোবর রাজিব আহসানকে সভাপতি ও আকরামুল হাসানকে সাধারণ সম্পাদক করে ছাত্রদলের ১৫৩ সদস্যের আংশিক কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.