ভেঙ্গেই গেল আনুশকা-কোহলির সম্পর্ক

0

বিনোদন : অনেকদিন থেকেই গুঞ্জন ছিল তারকা জুটি আনুশকা শর্মা ও বিরাট কোহলির সম্পর্কে চিড় ধরেছে। তবে তাদের সম্পর্কের ইতি ঘোষণা এখন শুধুমাত্র সময়ের ব্যাপার বলে ভারতের গণমাধ্যমগুলোর রিপোর্ট থেকে জানা যাচ্ছে। কোহলির বিয়ের প্রস্তাব নাকচ করে দেয়ায় চার বছরের সম্পর্কের আনুষ্ঠানিক ইতি টানছেন আনুশকা-কোহলি।

সম্পর্ক ভাঙার গুঞ্জনের শুরু ছবি শেয়ারিং অ্যাপ ইন্সটাগ্রামে একে অপরকে ‘আনফলো’ করে দেয়ার পর থেকে। এর পর টুইটারেও আনুশকাকে আনফলো করে দেন কোহলি।

ইন্ডিয়া টুডের খবরে জানানো হয়েছে, সম্প্রতি আনুশকাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন বিরাট কোহলি। তবে ক্যারিয়ার গড়ার অজুহাতে এই প্রস্তাব সরাসরি না করে দেন আনুশকা। এ নিয়েই দুজনের মধ্যে মনোমালিন্যের থেকে সম্পর্কের পাট চুকানোর সিদ্ধান্ত।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.