চট্টগ্রামের কালুরঘাটে বাস চাপায় হেলপার নিহত

0

চট্টগ্রাম অফিস,সিটিনিউজবিডিঃ নগরী চান্দগাঁও থানার কালুরঘাট এলাকায় বাস চাপায় মো. রহমান (৩০) নামে অপর একটি বাসের হেলপার নিহত হয়েছেন। সোমবার রাত সাড়ে ১১টার দিকে কালুরঘাট সেতুর পশ্চিম পাড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রহমান নগরীর চান্দগাঁও থানার পাঠানপাড়া এলাকার জাফর উল্লার ছেলে। তিনি ১ নম্বর রুটে চলাচলকারী একটি বাসে হেলপার হিসেবে কাজ করতেন।

চান্দগাঁও থানার ওসি সৈয়দ আবু মোহাম্মদ শাহজাহান কবির বলেন, কালুরঘাট-নিউমার্কেট (১ নম্বর) রুটে চলাচলকারী একটি বাস কালুরঘাট থেকে ছেড়ে আসার পথে কালুরঘাট সেতুর পশ্চিম পাড়ে একটি প্রাইভেট কারকে ধাক্কা দেয়। এসময় বাস চালক পালাতে গিয়ে পাশে দাঁড়ানো অপর একটি বাসের হেলপার রহমানকে চাপা দেয়। এসময় সহকর্মীরা রহমানকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

নিহতের ময়নাতদন্তের কাজ চলছে, তবে ঘাতক বাস বা চালককে আটক করা যায়নি বলে জানান তিনি।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.