তথ্যপ্রযুক্তি : বর্তমানে মোবাইল ফোনের মধ্যে স্যামসাং এর মান অতুলনীয়। স্যামসাং গ্যালাক্সি এ৯ বাজারে আসার পর আবারো একটি নতুন ফোন আনার ঘোষণা দিয়েছে স্যামসাং। তাদের এই নতুন ফোনের মডেল স্যামসাং গ্যালাক্সি এ৯ প্রো। আর এর কোড নেম দেয়া হয়েছে এসএম-এ৯১০০।
৫.৫ ইঞ্চির ফুল এইচডি ডিসপ্লের এই মোবাইলের স্ক্রিন রেজুলেশন ১০৮০x১৯২০ পিক্সেল। কোয়ালকমের ১.৮ গিগাহার্জের অক্টা কোর প্রসেসরের সঙ্গে ৩২ জিবি বিল্ট ইন মেমোরি থাকবে। অতিরিক্ত মাইক্রো এসডি কার্ডের সাহায্যে ফোনটির মেমোরি ১২৮ জিবি পর্যন্ত বাড়ানো যাবে। ফোনটি অ্যানড্রয়েডের সর্বশেষ সংস্করণ ৬ অপারেটিং সিস্টেম চালিত হবে। ফোনটিতে ৪ জিবি র্যাম ব্যবহার করা হতে পারে বলে জানিয়েছে স্যামসাং কর্তপক্ষ।
১৫ মেগা পিক্সেলের রিয়ার এবং সেলফি প্রেমিদের জন্য ৭ মেগা পিক্সেলের ফ্রন্ট ক্যামেরা থাকবে ফোনটিতে। উভয় ক্যামেরা দিয়েই ফুল এইচডি মানের ভিডিও ধারণ করা যাবে। বেশ কয়েকটি অত্যাধুনিক সেন্সর ব্যবহার করা হয়েছে গ্যালাক্সি এ৯ প্রোতে। তবে নতুন এই ফোনটির দাম সম্পর্কে কোন তথ্য জাননি স্যামসাং কর্তপক্ষ।
