ঢাকায় গণমাধ্যম সংলাপ ১১ ফেব্রুয়ারি

0

সৈয়দ শিবলী ছাদেক কফিল :  ঢাকা রিপোর্টার্স ইউনিটির গোলটেবিল মিলনায়তনে ১১ ফেব্রুয়ারি ইউনিয়ন পরিষদ, গণমাধ্যম, জনগণের অংশগ্রহণ ও সুশাসন সম্পর্কিত জাতীয় পর্যায়ে গণমসাধ্যম সংলাপ অনুষ্ঠিত হবে। ইউরোপীয়ান ইউনিয়ন ও সিডার আর্থিক সহযোগিতায় এবং ডিয়াকেনিয়ার নেতৃত্বে বেসরকারি উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বারসিক ‘স্থানীয় সরকার ও কার্যকর অংশগ্রহণ’ বিষয়ক এক উন্নয়ন উদ্যোগের সাথে যুক্ত আছে। স্থানীয় পর্যায়ে মানব কল্যাণ পরিষদ ঠাকুরগাঁও-পঞ্চগড়-দিনাজপুর, ওডেব চট্টগ্রামে এবং বারসিক নওগাঁ ও রাজশাহীতে কাজটি সমন্বয় করছে।

পাশাপাশি বারসিক স্থানীয় সরকার ও গণমাধ্যমের ভেতর কার্যকর সমন্বয় ও গবেষণার কাজটি সমন্বয় করছে। বাস্ট আইনি সহযোগিতা সমন্বয় করছে। কর্মএলাকার ইউনিয়ন পরিষদ, গণমাধ্যম, জনগণের অংশগ্রহণ ও সুশাসন সম্পর্কিত অভিজ্ঞতাসমূহ জাতীয় পর্যায়ে সংশ্লিষ্টজনের সাথে আমরা ভাগ বিনিময় অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে স্থানীয় সরকার, গণমাধ্যম ও কার্যকর অংশগ্রহণ বিষয়ক গণমাধ্যম সংলাপ বিষয়ে কর্মরত স্থানীয় সরকার প্রতিনিধি, শিক্ষক, গবেষক, লেখক, গণমাধ্যমকর্মী, অধিকারকর্মী, আইনজীবী এবং উন্নয়ন প্রতিনিধি উক্ত অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.