দৈনিক পূর্বকোণ’র ৩১ বছরে পদার্পণ

0

চট্রগ্রাম : চট্টগ্রামের পত্রিকা ‘দৈনিক পূর্বকোণ’র তিন দশক পূর্তি ও ৩১ বছরে পদার্পণ উপলক্ষে বুধবার দৈনিক পূর্বকোণ কার্যালয়ে কেক কাটার মাধ্যমে আয়োজন শুরু হয়। অনুষ্ঠানে পাঠক শুভানুধ্যায়ীদের উষ্ণ ভালবাসায় সিক্ত হয় দৈনিক পূর্বকোণ।

তিন দশক পূর্তির কেক কেটে শুভেচ্ছা জ্ঞাপন করেন মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীসহ বিশিষ্টজনরা। এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম চেম্বার সভাপতি মাহবুবুল আলম, চট্টগ্রাম জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন, মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবদুল জলিল মন্ডল, জেলা পুলিশ সুপার এ কে এম হাফিক আক্তার, উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আলম চৌধুরী, সাধারণ সম্পাদক এমএ সালাম, উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আসলাম চৌধুরী, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন, সাধারণ সম্পাদক মফিজুর রহমান, বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মোহাম্মদ ইব্রাহীম বীর প্রতীক প্রমুখ।

শুভেচ্ছা জানান, সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবদুচ ছালাম, নগর বিএনপির সাধারণ সম্পাদক ডা. শাহাদাৎ হোসেন, সাবেক মহিলা সাংসদ হাসিনা মান্নান।

এসময় বক্তারা বলেন, জন্মলগ্ন থেকেই চট্টগ্রামের উন্নয়নে পূর্বকোণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। দেশের সংকটে পথ দেখিয়েছে। সমস্যা সমাধানে এগিয়ে এসেছে। সামাজিক সচেতনতা সৃষ্টিতে নেতৃত্ব দিয়ে যাচ্ছে।

চট্টগ্রাম প্রেসক্লাব সভাপতি ও দৈনিক পূর্বকোণ এর বার্তা সম্পাদক কলিম সরওয়ারের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন দৈনিক পূর্বকোণ এর সম্পাদক স্থপতি তসলিমউদ্দিন চৌধুরী, দৈনিক পূর্বকোণ এর প্রকাশক জসিম উদ্দিন চৌধুরী, পূর্বকোণ এর নির্বাহি সম্পাদক ডা. ম রমিজ উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম জেলা পুলিশ সুপার একেএম হাফিক আক্তার, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি কবি এজাজ ইউসুফী, চট্টগ্রাম প্রেসক্লাব সাধারণ সম্পাদক মহসিন চৌধুরী।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.