বসতবাড়ির লাকড়ীর স্তুপ থেকে কোটি টাকার ইয়াবা উদ্ধার

0

জসিম উদ্দিন টিপু, টেকনাফ:: টেকনাফ মডেল থানার পুলিশ সদর ইউনিয়নের হাতিয়ারঘোনা এলাকার মাদক ডিলার হামিদ হোসেন ওরফে দালাল হামিদের বাড়ী থেকে ১কোটি ১৪লক্ষ টাকা মুল্যের ৩৮হাজার পিচ ইয়াবা উদ্ধার করেছে। ইয়াবা মজুদের অপরাধে বাড়ী মালিক সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানাগেছে।

পুলিশ সুত্র জানায়, ১০ফেব্রুয়ারী দিবাগত রাত ৯টা ১৫মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপ পুলিশ পরিদর্শক মোঃ গোফরানের নেতৃত্বে একদল পুলিশ কথিত দালাল হামিদের বসতভিটার লাকড়ীর স্তুপ থেকে ইয়াবা বিশাল চালান উদ্ধারে সক্ষম হন। ঘটনাস্থল থেকে পুলিশ কাউকে আটক করতে না পারলেও ইয়াবা মজুদ রাখার অপরাধে বাড়ী মালিক সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা দায়ের করা হচ্ছে।

স্থানীয় এলাকাবাসী জানায়, বাড়ী মালিক টেকনাফ পৌরসভাস্থ হোটেল স্কাইভিউ’র মালিক হামিদ হোসেন এবং তার ৩ছেলে আহমদ হোসেন, কামাল হোসেন ও জাকির হোসেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত শীর্ষ ইয়াবা ব্যবসায়ী। যারা বিভিন্ন সময়ে ইয়াবা সহ আইন শৃংঙলা বাহিনীর হাতে আটক হয়েছিল। টেকনাফ মডেল থানার মডেল ওসি মো: আতাউর রহমান খোন্দকার সংবাদের সত্যতা নিশ্চিত করে বলেন, বাড়ী মালিক ও ছেলেরা তালিকাভুক্ত ইয়াবা ব্যবসায়ী। এঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হচ্ছে।

………জেএম

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.