জামালখানের রহমানিয়া কুলিং কর্ণারকে ১ লাখ টাকা জরিমানা

0

চট্টগ্রাম: নগরীর জামালখান এলাকায় পুরনো পোড়া তেল ও পঁচা কিমা দিয়ে ফাস্ট ফুড তৈরির দায়ে রহমানিয়া কুলিং কর্ণারকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২ টার দিকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিনের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত এ জরিমানা করে ।

ছবি-মোহাম্মদ হানিফ/  সিটিনিউজবিডি
ছবি-মোহাম্মদ হানিফ/ সিটিনিউজবিডি

ম্যাজিস্ট্রেট রুহুল আমিন জানান, রহমানিয়া নামক কুলিং কর্ণারে গিয়ে দেখা যায় নোংরা পরিবেশে কালো হয়ে যাওয়া পোড়া তেল দিয়ে বিভিন্ন আইটেমের খাবার বানানো হচ্ছে । ফ্রিজ খুলে দেখা যায় ভেতরে ডাস্টবিনের মতো অবস্থা যেখানে ফেলে রাখা হয়েছে দীর্ঘদিনের বাসি ও পঁচা কিমা, অনেকদিন আগের সমুচার খামির এবং অন্যান্য পণ্য।

এসব অপরাধে রহমানিয়া কুলিং কর্ণারকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে বলে জানিয়ে ম্যাজিস্ট্রেট রুহুল আমিন বলেন, দোকানটি থেকে জব্দ করা পঁচা -বাসি রোল , ফাস্ট ফুড তৈরির উপকরণ ও পোড়া তেল নালায় ফেলে ধ্বংস করা হয়েছে।

ছবি-মোহাম্মদ হানিফ/  সিটিনিউজবিডি
ছবি-মোহাম্মদ হানিফ/ সিটিনিউজবিডি
এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.