গত ১ ফেব্রুয়ারি দলের চেয়ারপারস খালেদা জিয়ার গুলশান কার্যালয়ের সামনে থেকে মোসাদ্দেক আলী ফালুকে আটক করে গোয়েন্দা পুলিশ।
অ্যাডভোকেট মাসুদ রানা জানান, ২০ দলের হরতাল-অবরোধে গাড়ী ভাঙচুরের অভিযোগে মিরপুর থানায় দায়ের করা একটি মামলায় তিনি জামিন পেয়েছেন।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোসাদ্দেক আলী ফালুকে নাশকতার এক মামলায় হাইকোর্টের দেওয়া জামিন আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ।
বৃস্পতিবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে চার সদস্যের আপিল বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে আবেদনের পক্ষে ছিলেন অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন। তাকে সহায়তা করেন আইনজীবী মাসুদ রানা।রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।এর আগে গত ১২ এপ্রিল হাইকোর্টের বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি খসরুজ্জামানের বেঞ্চ ফালুকে জামিন দেন।
এ বিভাগের আরও খবর
