কখনো ভ্যালেন্টাইন ডে পালন করেনি ক্যাটরিনা

0

বিনোদন ডেস্ক : জীবনে কখনো ভ্যালেইন্টাইন ডে পালন করেননি ক্যাটরিনা কাইফ। বিশ্বাস করুন আর নাই করুন এমনটাই জানিয়েছেন এ অভিনেত্রী।

সম্প্রতি ভ্যালেন্টাইন ডে’র তাৎপর্য সম্পর্কে জানতে চাইলে ক্যাটরিনা বলেন, ‘আমি জীবনে কখনো ভ্যালেন্টাইন ডে উদযাপন করিনি। কারণ সব সময়ই আমি কাজে ডুবে থাকতাম। সৃষ্টিকর্তার ইচ্ছায় এবার একটি পার্টি করার সুযোগ পাচ্ছি। আশা করছি, ভ্যালেন্টাইন ডে তে ফিতুর সিনেমার সাফল্যের পার্টি করতে পারব।’

ভ্যালেন্টাইন ডে সামনে রেখে ১২ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে ক্যাটরিনা অভিনীত সিনেমা ফিতুর। সিনেমায় আদিত্যর সঙ্গে রোমান্স করতে দেখা যাবে তাকে। চার্লস ডিকেন্সের ‘গ্রেট এক্সপেকটেশন’ উপন্যাসের আধুনিক সংস্করণ সিনেমাটি। ফিতুর সিনেমাটি পরিচালনা করেছেন অভিষেক কাপুর।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.