রমিজ প্রসঙ্গে যা বললেন তামিম

0

খেলাধুলা: পাকিস্তান সুপার লিগে পেশোয়ার জালমির হয়ে দূর্দান্ত খেলে যাচ্ছেন তামিম ইকবাল। প্রথম দুই ম্যাচে পেয়েছেন দুটি হাফসেঞ্চুরি। তৃতীয় ম্যাচে রান না পেলেও চতুর্থ ম্যাচে আবারও রানে ফিরেছেন দেশসেরা ওপেনার। দ্বিতীয় ম্যাচে ম্যাচসেরার পুরস্কার পাওয়া তামিমকে বিব্রতকর প্রশ্নের মুখোমুখি হতে হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তামিমকে পাকিস্তানি ধারাভাষ্যকার রমিজ রাজা জিজ্ঞেস করেন, ‘আমি তো তোমার ভাষা জানি না, ইংরেজিতে বলবে? নাকি…?’ তামিম বুঝিয়ে দেন, তিনি ইংরেজিতেই কথা বলবেন। এরপর ইংরেজিতেই কথা হয় দুজনের।

প্রায় এক দশক ধরে আন্তর্জাতিক ক্রিকেট দাপিয়ে বেরানো তামিম এখন বিশ্বসেরা তারকা। সেই তামিমের ইংরেজি জ্ঞান নিয়ে তো রমিজের সন্দেহ থাকার কথা নয়। আগেও তামিমের সঙ্গে ইংরেজিতে কথা বলেছিলেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটেও তামিমকে কম দিন ধরে দেখছেন না। এরপরও তামিমকে রমিজের এমন প্রশ্ন বিতর্কের জন্ম দিয়েছে।

এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে বয়ে গেছে সমালোচনার ঝড়। এ নিয়ে প্রথমবারের মত মুখ খুললেন তামিম ইকবাল। বিস্মিত তামিম বলেন,‘আমি তাৎক্ষণিক বিষয়টা ধরতে পারিনি। আমি এটাও বলতে পারব না কাজটা আমাদের হেয় করার জন্য ইচ্ছে করে করা হয়েছে কি না…উনি (রমিজ) কেন এটা করলেন জানি না। ইচ্ছে করে করে থাকলে অবশ্যই তা ঠিক হয়নি। তবে কোনো উদ্দেশ্য নিয়ে না করে থাকলে অন্য ব্যাপার।’

৪ ম্যাচে ১৫৭ রান করা তামিম এখন পর্যন্ত টুর্নামেন্টের সেরা তিন ব্যাটসম্যানের একজন। ব্যাট হাতে নিয়মিত রানের দেখা পেলে সর্বোচ্চ রান সংগ্রাহকও হয়ে যাবেন তামিম। বিতর্ক এড়িয়ে যাওয়ার জন্যে মুখে জবাব না দিলেও ব্যাট হাতে জবাবটা তামিম ঠিকেই দিতে পারবেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.