উখিয়ায় ২৭ ফেব্রুয়ারী বিএনপির সম্মেলন

0

শহিদুল ইসলাম, উখিয়া  : কক্সবাজারের উখিয়া উপজেলা জাতীয়তাবাদী দল (বিএনপি)র কাউন্সিল ও সম্মেলনকে ঘিরে নেতা কর্মীদের মাঝে উৎসবের আমেজ পরিলক্ষিত হয়েছে। সম্মেলন ওকাউন্সিলকে ঘিরে তৃণমূলের নেতাকর্মীদের কদর বেড়েছে। সকাল থেকে গভীর রাত পর্যন্ত কাউন্সিলারদের বাড়িতে বাড়িতে গিয়ে ধরনা দিচ্ছে বলেও খবর পাওয়া গেছে। আগামী ২৭ ফেব্রুয়ারী শনিবার উখিয়ার রাজাপালংস্থ আবুল কাশেম নুর জাহান চৌধুরী উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হবে। সর্বশেষ ২০০৯ সালে উপজেলা বিএনপির সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়েছিল। দীর্ঘ ৭ বছর পর কাউন্সিলের তারিখ ঘোষনা করায় তৃণমূল নেতাকর্মীদের আনাগোনা বেড়ে গেছে উপজেলা বিএনপির কার্যালয়ে। এক ডজন নেতা সভাপতি ও সাধারণ সম্পাদক হতে দৌড়ঝাপ শুরু করেছে। নেতাকর্মীরা বলেছেন, কক্সবাজার জেলা বিএনপির সভাপতি ও উখিয়া-টেকনাফের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরীর উপর নির্ভর করবে আগামীতে কারা উপজেলা বিএনপির সভাপতি-সম্পাদক নির্বাচিত হবেন। কাউন্সিলার বলছেন, বিগত আওয়ামীলীগ সরকারের নির্যাতনের শিকার, ত্যাগী নেতাদের অবশ্যই মূল্যায়ন করা হবে।
উখিয়া উপজেলার বিএনপির দলীয় সূত্রে জানা যায়, বিগত ২০০৯ সালের সেপ্টেম্বর মাসে উখিয়া বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল। সে বারে কাজী রফিক উদ্দিন দ্বিতীয় বারের মত সভাপতি সরওয়ার জাহান চৌধুরী সাধারণ সম্পাদক ও সোলতান মাহমুদ চৌধুরী সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন।
কেন্দ্রীয় বিএনপির পক্ষ থেকে সারা দেশের জেলা-উপজেলা বিএনপির সম্মেলন ও কাউন্সিল সম্পান্ন করার জন্য ঘোষনা করা হলে উখিয়া উপজেলা বিএনপির সম্মেলনের দিনক্ষণ ঠিক করার জন্য নড়ে চড়ে বসে জেলা কমিটি। কক্সবাজার জেলা বিএনপির সভাপতি সাবেক সাংসদ শাহজাহান চৌধুরীর নির্দেশে আগামী ২৭ ফেব্রুয়ারী উখিয়া বিএনপির সম্মেলন তারিখ নির্ধারণ করেন উপজেলা কমিটি।
সম্মেলন প্রস্তুতি উপলক্ষে উপজেলা বিএনপির সাবজেক্ট কমিটির সভা গত ১৩ ফেব্রুয়ারী সকালে বিএনপির সভাপতি কাজী রফিক উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। বিএনপি অফিসে অনুষ্ঠিত সভায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক উপজেলা চেয়ারম্যান সরওয়ার জাহান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক উপজেলা ভাইস চেয়ারম্যান সোলতান মাহমুদ চৌধুরীসহ ৮ সাংগঠনিক ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকগণ উপস্থিত ছিলেন। সভায় আগামী ২৭ ফেব্রুয়ারী সম্মেলন সফল ও সার্থক করার জন্য ব্যাপক সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন সাধারণ সম্পাদক সরওয়ার জাহান চৌধুরী।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.